হুগলি বর্ধমানের চাষের জমি ধুয়ে মুছে সাফ বন্যার জলে, দুর্গাপূজায় কি আবার অগ্নিমূল্য হবে বাজার?

নিম্নচাপের প্রভাবে গত কয়েক মাস ধরে ব্যাপক বৃষ্টির সম্মুখীন ভারত। উত্তর ভারতের প্রচুর রাজ্যে রীতিমতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিকিমসহ উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাবে নদী গুলির একেবারে ভয়ংকর রূপ দেখা গিয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বানভাসি অবস্থা উত্তর সিকিমের। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি বেড়েছে বিগত কয়েকদিনে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয় উত্তর ভারতের বেশ কয়েকটি জেলাতেও একই রকম পরিস্থিতি। ভারী বৃষ্টির পাশাপাশি নদী বাঁধ ভেঙে যাবার ফলে জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল।

দক্ষিণ বঙ্গেও যে পরিস্থিতি একেবারে ভালো সেটা বলা যাবে না। বৃষ্টিপাতের প্রভাবে মূলত পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশনের নদী বাঁধ উঠছে বেরিয়ে এসেছে জল। এর ফলে বাধ্য হয়ে ১০০০ কিউসেক জল ছাড়তে হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনকে। এরপরে দামোদর নদীসহ বেশ কিছু ক্যানেলে জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বীরভূম বর্ধমান এবং আরো বেশ কয়েকটি জেলা। ইতি মধ্যেই আরামবাগ তারকেশ্বর জাঙ্গিপাড়ার একাধিক এলাকায় চাষের জমিতে জল প্রবেশ করেছে। আরামবাগের খানাকুল এবং পুড়শুড়ায় অন্তত একশো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি জেলার সিঙ্গুর হরিপালের মতো বিভিন্ন জায়গায় চাষের জমিতে ঢুকে পড়েছে জল। ফলে ফসলের ক্ষতি হয়েছে ব্যাপকভাবে।

হুগলি জেলা মূলত বিভিন্ন ধরনের ফসলের জন্য বিখ্যাত। পটল ঢেড়স টমেটো কুমড়ো বরবটি থেকে শুরু করে ফুলকপির মত সবজি চাষ হয়ে থাকে এই হুগলি জেলায়। কিছু জায়গায় ধানের চাষ হয় আবার কিছু জায়গায় আলুর চাষ হয় হুগলিতে। কিন্তু এই বন্যার জল প্রবেশ করার ফলে এই সমস্ত সবজি রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এইসব জমি থেকে। দুর্গাপূজার সময় যেহেতু, তাই শীতকালের ফসল চাষ শুরু করেছেন অনেকে। কিন্তু এই চাষের মুখে এরকম একটা বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। ফলে দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সবজির। হুগলির নিয়ন্ত্রিত বাজারের সম্পাদক এসএফ রহমান বলছেন, ” যেভাবে হুগলি জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে তাতে সবজি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা মাঠে কাজ করতে পারছেন না। পুরো সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। সেই কারণে সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকতে আগামী কয়েক দিনে। উপরন্ত আবার এখন নতুন করে চাষ করতে হবে সবজি। ফলে সবমিলিয়ে একটা বিশাল খারাপ পরিস্থিতি বাজারে। “

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026