এবার মদের হোম ডেলিভারি করবে অনলাইন বিপণী সংস্থা ‘আমাজন’। শুক্রবার এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে এই অনলাইন বিপণী সংস্থার। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের মাধ্যমে এমনটাই জানা গিয়েছে। এবার কোনো ‘সুইগি’ বা ‘জোম্যাটো’-এর মত ফুড ডেলিভারি সংস্থা নয়, মদের হোম ডেলিভারি দেবে ‘আমাজন’-এর মতন সংস্থা। যদিও সংস্থার তরফ থেকে কিছুই জানান হয়নি।
এছাড়া মদের হোম ডেলিভারিতে ছাড় পেয়েছে বিগ বাস্কেটও। ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো রাজ্যে মদের হোম ডেলিভারি করবে ‘আমাজন’। ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে এই মর্মে চুক্তি পাকা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ মদের চাহিদার দিকে নজর দিতে অনলাইন রিটেল ক্ষেত্রে ৬৫০ কোটি টাকা ডলার বিনিয়োগের কথা জানিয়েছে এই মার্কিন সংস্থা ‘আমাজন’।
প্রতি বছর পশ্চিমবঙ্গে ২ লক্ষ কোটি টাকার মদ বিক্রি হয়। এছাড়া করোনার প্রকোপে ফুড ডেলিভারি সংস্থা সুইগি ও জোম্যাটোকে মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…