নিউজ

সুরাপায়ীদের মদের তেষ্টা মেটাতে আসছে সরকারি মদ, দাম হবে মাত্র ২০ টাকা

এবার আর আলাদা আলাদা কোম্পানির মদ নয়, পশ্চিমবঙ্গ সরকার বাজারে আনতে চলেছে সরকারি দেশী মদ। জঙ্গলমহলের উৎকৃষ্ট মহুয়ার গন্ধ মেশানো মদের পাউচ এর দাম হবে মাত্র ২০ টাকা। শীতকালে মদের চাহিদা থাকে সবথেকে বেশি। এবং সেই কারণেই ডিসেম্বরের বড়দিনের আগেই রাজ্যের সমস্ত মদের দোকানগুলিতে চলে আসবে সরকারি ৭০ ডিগ্রী দেশি মদের পাউচ প্যাক। ইতিমধ্যেই নবান্ন সূত্রে এই ধরনের মদ বাজারে আনার লাইসেন্স জারি করে দেওয়া হয়েছে। তবে এই দেশির নাম কি হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি আবগারি দপ্তর।

পশ্চিমবঙ্গে চোলাই মদের রমরমা কারবার বন্ধ করার উদ্দেশ্যে বেশ কয়েকদিন ধরে পরিকল্পনা গ্রহণ করছিল পশ্চিমবঙ্গ সরকার। এই পরিকল্পনার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যদি চোলাইয়ের দামে সরকারি মদ বাজারে নিয়ে আসা হয় তাহলে মানুষ সরকারি মদ কে বেছে নেবেন। ফলে চোলাই কারবারিদের দৌরাত্ম্য বন্ধ করা যাবে। বর্তমানে, ৬০ ডিগ্রী দেশি মদের দাম প্রতি বোতলে ১০০ টাকা। কিন্তু, সেই পরিমাণ চোলাই মদ কিনতে খরচ হয় এর অর্ধেক টাকা। এই কারণেই, সরকারি আবগারি দপ্তর বাজারে এর থেকে কম দামের মধ্যে দেশী মদ নিয়ে আসার পরিকল্পনা করছে।

এর জন্য বেশি নেওয়া হয়েছে জঙ্গলমহল এবং চা বাগানে বিক্রি হওয়া ৭০ ডিগ্রী দেশিকে। মদ্যপায়ীদের কাছে এই মদ খুব একটা জনপ্রিয় হয়নি কারণ এর দাম মোটামুটি চলতি দেশি মদের মতই। এই কারণে, পশ্চিমবঙ্গ সরকার পাউচ প্যাকেটে করে ২০০ মিলি লিটার মদ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এই মদের দাম রাখা হয়েছে মাত্র ২০ টাকা। এই মাস থেকে উৎপাদকদের কাছ থেকে ন্যূনতম দাম চাওয়া শুরু হবে এই মদের জন্য।

পরিসংখ্যান বলছে, বছরে এখন গড়ে ৪০ কোটি বোতল দেশী মদ বিক্রি হয়। রাজ্য সরকারের তরফে সব সময়েই অগ্রধিকার দেওয়া হয়েছে দেশি মদের গুণগত মান বৃদ্ধি করাকে। এখন এই মদের দাম প্রতি বোতলে ৮০ থেকে ১১৫ টাকা। বিগত কয়েক বছরে এই মদের দাম বেশ কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে, কিছুটা হলেও সাধারণ মানুষ ঝুঁকেছে সস্তা চোলাইয়ের দিকে। লকডাউনে কাজ হারানোর ফলে বর্তমানে তাদের হাতে রোজগার অত্যন্ত কম। কিন্তু নেশাকে নিয়ন্ত্রণে রাখা তো সবার পক্ষে সম্ভব হয় না। এই কারণেই, বাংলা অধিকাংশ দেশীর ক্রেতারা চোলাই – র দিকে হাঁটছেন।

তবে, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৪০ কোটি বোতল দেশী মদ বিক্রি হলেও চোলাই মদ এর অর্ধেকের বেশি মার্কেট দখল করে রেখেছে। চোলাই কারবারিদের ঠেকানোর অনেক চেষ্টা করেও রাজ্য সরকার অসফল। তাই এবারে ঘুরিয়ে তাদের ব্যবসা বন্ধ করার পরিকল্পনা সরকারের। সরকারের আশা, যদি দেশী মদ পাউচ প্যাকেটে বিক্রি হয়, তাহলে অনেকেই যারা চোলাই এর দিকে যেতে বাধ্য হয়েছিলেন, তারা আবার ফিরে আসবে দেশী মদের দিকে। আর সরকার এই মদ নিয়ে আসলে তার গুনমানও একেবারে সঠিক হবে, ফলে আর বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটবেনা। এবং সরকারি মদ আসলে চিরাচরিত চোলাই পায়ীদের কাছেও এটি জনপ্রিয় হবে বলে ধারণা আবগারি দপ্তরের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026