নিউজ

Winter in Bengal: শুষ্ক থাকবে আবহাওয়া, রাজ্যে কবে আসছে শীত? স্পষ্ট করল হাওয়া অফিস

কালীপুজোতে পশ্চিমবঙ্গের বুকে ঘূর্ণিঝড় সিত্রাং এর দাপটের আশঙ্কা থাকলেও তেমন বড়সড় কোনো প্রভাব দেখা যায়নি। অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকলেও তেমন কিছুই হয়নি। আসলে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট তুলনামূলক অনেকটাই কম ছিল। তবে কালীপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে পাখা কমানোর প্রবণতা শুরু হয়েছে। আসলে হালকা শীতের আভা মনোরম করে তুলেছে পরিবেশকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও বেলা বাড়লে তা আবার ৩০-৩১ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে যাবে। কবে পড়বে শীত? কি বলছে হাওয়া অফিস? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী আগামী পাঁচদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার জন্য তাপমাত্রা ৪-৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের ৫ টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে।

হাওয়া অফিস জানিয়েছে যে বুধবার প্রাথমিকভাবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকবে জায়গায় জায়গায়। আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিন্তু তার পরবর্তী ৪ দিন আবহাওয়া শুষ্ক থাকবে।

তবে সকলের মনে এখন একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে শীত কখন আসবে? এই প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে যে কালীপুজোর সময় তাপমাত্রা যা কমেছিল তা শুধুমাত্র ঘূর্ণিঝড়ের কারণে। এরপর আবার পারদ চড়বে। আপাতত বাংলায় শীতের আগমন হয়নি। আগামী ১৫ ডিসেম্বরের আগে দক্ষিণবঙ্গে শীত আসার সম্ভাবনা নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026