শীত এখনই কমবে না পশ্চিমবঙ্গে। তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে পুরো পশ্চিমবঙ্গে আর এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুটা তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সেই মতো চলতি সপ্তাহে শীতের স্পেল দেখতে পাবে পশ্চিমবঙ্গ। তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রির নিচে। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ মিলবে বেশ কিছু জায়গায়। ফলে অবাধ উত্তরে হওয়া আরো ৪ থেকে ৫ দিন পর্যন্ত চলতে থাকবে। আজ এরকমই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা খানিকটা বেড়ে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। তবে জমিয়ে শীতের আমেজ রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। শনিবার কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল অর্থাৎ শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলতে গেলে গতকালের মতোই তাপমাত্রা আজকেও বিরাজ করবে। রাজ্যে শীতের আমেজ থাকলেও কলকাতায় শীতের অনুভূতি কিছুটা কম থাকবে। আগামী কয়েক দিন কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করবে।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে তাপমাত্রা থাকবে। উত্তরে হাওয়ার দাপট থাকলেও তীব্রতা কিছুটা কমবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…