নিউজ

মরশুমের সবথেকে শীতলতম সকাল, কলকাতায় ঠান্ডার প্রভাব ব্যাপকভাবে

বেশ কিছুদিন পরে কলকাতায় কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। এই পারদপতন বাংলার শীতপ্রেমী মানুষকে কিছুটা শান্তি দিলেও এই শীতের পথে কাটা হয়ে উঠেছে একটি নতুন বিষয় এবং সেটা হলো নিম্নচাপ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস লিস্ট করা হলেও, খুব শীঘ্রই আবারো এই তাপমাত্রা আরো নিচের দিকে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে কিছুটা
কম।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘুর্নাবর্ত অবস্থান করছে। এবং এই ঘূর্ণাবর্তের কারণেই এখন সেটি নিম্নচাপের আকার ধারণ করে ফেলেছে। আর এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়বে বাংলার আবহাওয়ার উপর। গত কয়েকদিনে বাংলার রাজধানী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিকের থেকে উপরে চলছে। এই নিম্নচাপের কারণেই মূলত পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যদিও, খুব শীঘ্রই এই আবহাওয়া আবার স্বাভাবিক হবে, তবে কবে এই নিম্নচাপ কাটবে, সেই নিয়ে কোনো কিছু আপডেট দেয়নি হাওয়া অফিস ।

তবে, আগামী কয়েক দিনে এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা আছে। আর এই নিম্নচাপের প্রভাব কেটে গেলে আবারো শীত পড়বে জাকিয়ে। তবে শুধু কলকাতা না, কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও এইভাবেই চলছে তাপমাত্রার হেরফের। বর্ধমান, আসানসোল, বহরমপুরে রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

পাশাপশি, আজ ২৪ নভেম্বর দেশের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি রেকর্ড করা যেতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে আকাশ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সকাল-সন্ধ্যা আকাশে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা আছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026