অন্যবারের তুলনায় এইবার বেশ অনেকটা দেরিতে বিদায় নিয়েছে বৃষ্টি। ফলে নভেম্বরের দিনের শুরুতে একটু শিরশিরানি অনুভব হলেও শীতের কোনও লক্ষণ প্রায় নেই বললেই চলে। একটাই প্রশ্ন এখন ঘুরছে বাঙালির মস্তিষ্কে, কবে শীত প্রবেশ করবে বঙ্গে ? এইবার এই প্রশ্নের উত্তর দিতেই মুখ খুললো হাওয়া অফিস। তাদের মতে, অপেক্ষার দিন শেষ, খুব শীঘ্রই বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। স্বাভাবিকভাবে এই খবরে বেশ খুশি শীতপ্রেমী বাঙালি।
সম্প্রতি আবহাওয়া দপ্তর সূত্র হতে রিপোর্ট এসেছে যে আগামীকাল থেকেই কলকাতায় নামবে তাপমাত্রা। সাথে তাপমাত্রার পারদ নামবে দক্ষিণবঙ্গেও। ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে উত্তরবঙ্গ তথা দার্জিলিং সহ আশেপাশের এলাকায়। ভোরের দিকে বেশ অনেকটাই শীত অনুভব করতে চলেছে শীত কাতুরে বাঙালি। তবে শীতের আমেজ হারিয়ে যাবে দুপুর হতে না হতেই। আজ আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
জানা গিয়েছে যে মঙ্গলবার অর্থাৎ আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি। সেখানেই বাতাসে বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকতে চলেছে ৯৫ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…