আগামী দু-তিন দিন ব্যাপক শীত অনুভূত হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে আগামী সপ্তাহে ফের হাওয়া বদল হতে পারে। এই আবহে ইঙ্গিত মিলেও এখনো কলকাতায় কনকনে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে রাজ জেলায় শীতের আমেজ কলকাতা তুলনায় বেশ কিছুটা বেশি বলা চলে। এদিকে আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেনে পশ্চিমবঙ্গের আবহবায় কোন রকম প্রভাব পড়বে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে পারদের নিম্নমুখী যাত্রা অব্যাহত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। থমকে থাকা উত্তর-পশ্চিমের ধেয়ে আসা বাতাসে ঠান্ডার দাপট বাড়বে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ বাড়বে। তবে সোমবার থাকবে রৌদ্রজ্জ্বল দিন এবং পরিষ্কার আকাশ।
এর আগে রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা ছিল একেবারে স্বাভাবিক। অন্যদিকে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪%।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…