নিউজ

Winter Update: সোমবার এই ৩ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তারপরেই কি জাঁকিয়ে শীত বঙ্গে?

নভেম্বর মাসের শুরুর দিক থেকেই ভোর ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। তবে বেলা গড়ালে মধ্যগগনে সূর্যের গনগনে তাপে সেই শীতের আমেজ কোথাও উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও অব্দি জাঁকিয়ে শীত পড়ার কোনো পূর্বাভাস দেয়নি। তবে আপাতত শুষ্কই থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে আর এক দুদিন বাদে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাতের দিকে শীতটা বেশি করে অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে মোটের ওপর আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। শুষ্ক আবহাওয়া থাকলেও এখনই জাঁকিয়ে শীত পরছে না দক্ষিণবঙ্গে।

অন্যদিকে আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও সোমবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরেই কি জাঁকিয়ে পড়বে শীত? এই প্রশ্নের উত্তর দিতে পারেনি হাওয়া অফিস। তবে জানা যাচ্ছে আপাতত তাপমাত্রায় তেমন হেরফের হবে না। ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামবে গোটা রাজ্যজুড়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026