পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ। কলকাতায় আবার শীতের আবহ। আজকে মঙ্গলবার সারা রাজ্যজুড়ে শীতের আবহ। শৈত্য প্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও, এই মুহূর্তে কলকাতা সহ অন্যান্য জেলার আবহাওয়া অনেকটাই ঠান্ডা। আজ কলকাতার তাও মাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। জেলায় জেলায় চলছে শীতের ছোট্ট স্পেল। এছাড়া, বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি, সিকিমেও আছে বৃষ্টির সম্ভাবনা।
উচ্চ এলাকায় তুষারপাতের কিছুটা সম্ভাবনা আছে। সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা। ফলে, এখন যারা সিকিম ভ্রমণের প্ল্যান করেছেন, তারা তুষারপাতের আনন্দ গ্রহণ করতেই পারেন। বাংলার দক্ষিণ অংশে কোথাও কোথাও শিশির পড়ার সম্ভাবনা আছে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহৃতে নেই। তবে শীতের স্পেল চলবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে।
আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় পরিষ্কার আকাশ। সকলের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৩ ডিগ্রি নিচে। সোমবার বিকেলে এই তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ছিল ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, ৩২ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, আজ তাপমাত্রার পরিমাণ থাকছে ১৭ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…