ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Double Benefit: LIC-র দারুন পলিসি, প্রতিদিন ২৬০ টাকা করে জমিয়ে পাবেন ২০ লক্ষ টাকা

কম বিনিয়োগে বড় রিটার্ন টাকা পেতে কে না চায়। সকলেই চায় স্বল্প বিনিয়োগে মোটা অঙ্কের টাকা ফেরত পেতে। আর সেই আশাতেই বিভিন্ন বিমা কোম্পানিগুলির বিভিন্ন রকম বিমা পরিকল্পনায় বিনিয়োগ করে থাকে সাধারণ মানুষ। আর তেমনই এক প্ল্যান নিয়ে এল খ্যাতনামা বিমা সংস্থা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া তথা এলআইসি। যার মাধ্যমে খুব অল্প পরিমানে বিনিয়োগ করেই গ্রাহকেরা পেয়ে যেতে পারেন এক বিশাল পরিমান অর্থ।

আর দুবছর ধরে করোনা মহামারীর আতঙ্কে বিমা বা ইনসিওরেন্সের গুরুত্ব এখন সাধারণ মানুষই বুঝেছেন। তাই এখন আর কেউই এই বিমাকে ‘বাজে খরচ’ বলে মনে করেন না। কারণ করোনার ভয়াবহতা যত বেড়েছে, ততই সাধারণ মানুষের কাছে এই বিমার গুরুত্বও তত বুঝেছেন।আর এলআইসিকে বিনিয়োগের ভালো মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

করোনা মহামারীর তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। আর ভারতীয় জীবন বীমা কর্পোরেশন নাগরিকদের জন্য নতুন নতুন স্কিম নিয়ে এসেছে এলআইসি। আর যাতে বীমার পাশাপাশি তহবিল সুবিধা পাওয়া যায় তার দিকে লক্ষ রাখা হয়েছে। কি আছে এই প্ল্যানে? একনজরে জানা যাক। এই যোজনাতে আপনি দৈনিক মাত্র ২৬০ টাকার বিনিময় করলে পেয়ে যাবেন সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত। আর এই প্রকল্পের ক্ষেত্রে আপনি আয়কর ছাড়ও পেতে পারেন।

এলআইসি-র এই নতুন প্ল্যানে গ্রাহকরা ১৬, ২১ এবং ২৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। আর প্রিমিয়াম ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক চারটি ভিত্তিতে দেওয়ার সুবিধা থাকছে। আর প্রিমিয়াম প্রদানের সময়কাল হল ১০, ১৫ এবং ১৬ বছর। তবে বিনিয়োগকারীর বয়স হতে হবে ৮ থেকে ৫৯ বছরের মধ্যে। এর ওপরে কোনও গ্রাহক এলআইসি-র এই পলিসি-তে আর কোনো নতুন বিনিয়োগ করতে পারবেন না। এই প্ল্যানে বিনিয়োগের ন্যূনতম বয়স ৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৯ বছর।

যদি একজন বিনিয়োগকারী এলআইসির জীবন লাভ পলিসি কিনে নেন আর ২০ বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন এবং টানা ১৬ বছর ধরে প্রতিদিন ২৫১.৭ টাকা দেন, তাহলে ২৫ বছর পর ম্যাচিউরিটির সময়ে সেই বিনিয়োগকারী ২০ লক্ষ টাকা পাবেন৷ এটি এমন একটি নীতি যাতে খুব অল্প পরিমাণেও বিনিয়োগ করতে পারবে বিনিয়োগকারীরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026