আর সাথে রাখতে হবে না ডেবিট কার্ড, কার্ড ছাড়াই এই উপায়ে ATM থেকে টাকা তুলুন, জানুন পদ্ধতি

আজকাল ডিজিটাল ইন্ডিয়ায় সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ রাখেন। তাই দরকারে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে হয়। তবে এবার টাকা তুলতে আর ব্যবহার করতে হবে না ডেবিট কার্ডও। দেশে প্রথম UPI এটিএম চালু হয়েছে। আসলে, হিটাচি লিমিটেডের একটি সহযোগী সংস্থা হিটাচি পেমেন্ট সার্ভিসেস UPI এটিএম চালু করেছে। এই পরিষেবা বিশ্বমাঝে সমাদৃত হচ্ছে। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় UPI-এর হোয়াইট লেবেল এটিএম হিসাবে চালু করা হয়েছে। এই ATM ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা পাবেন।

এবার প্রশ্ন কি করে ব্যবহার করতে হবে এই UPI ATM? আপনাদের জানিয়ে রাখি এই এটিএম ব্যবহার করতে কোনো ডেবিট কার্ড লাগবে না। শুধুমাত্র আপনার স্মার্টফোন UPI সাপোর্ট কোনো অ্যাপ থাকলেই হবে। শুধুমাত্র স্মার্টফোন নিয়ে গেলেই এবার এটিএম থেকে টাকা পেয়ে যাবেন। এই প্রসঙ্গে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখানো হচ্ছে কি করে একজন এই UPI ATM ব্যবহার করবেন। প্রথমে এই ATM এর টাচস্ক্রিন প্যানেলে UPI Cardless Cash অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই স্ক্রিনে একটি উইন্ডো খুলবে যাতে ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা তোলার বিকল্প দেখাবে। এরপর আপনি সিলেক্ট করলে একটি QR কোড আসবে। ওই কোড আপনার স্মার্টফোনের UPI অ্যাপ দিয়ে স্ক্যান করলেই টাকা তুলতে পারবেন।

এই UPI ATM ভারতের বুকে পেমেন্ট ব্যবস্থা অনেক সুরক্ষিত ও সহজ করে তুলবে। এতে টাকা তোলার পরিমাণ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই UPI ATM এর ব্যবহার করলে কার্ড জালিয়াতির আর ভয় থাকবে না। এই ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026