রাজ্য

অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি! ২ ঘন্টার মধ্যেই রাজ্যে ঝেঁপে নামছে বৃষ্টি

চলতি সপ্তাহে বঙ্গবাসীর সঙ্গী হয়েছিল সূর্যের তাপদাহ ও প্যাচপ্যাচে গরম। আজ অর্থাৎ মঙ্গলবার আদ্রতা চরমে উঠেছিল। তাপমাত্রার পারদ গত ২৪ ঘন্টায় ৫ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছিল। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল বঙ্গবাসী। লকডাউনের সময় বাড়িতে বসে ঘর্মাক্ত দুপুর কাটিয়েছে অনেক মানুষ। তবে কিছুক্ষণ আগেই তীব্র দাবদাহ থেকে মুক্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আর মন খারাপ করার দরকার নেই। কিছুক্ষণের মধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ঘন্টা দুইয়ের দক্ষিণবঙ্গের সকল জেলায় ঝড় বৃষ্টি হতে চলেছে। বৃষ্টির সাথে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গ ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়া হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বর্ধমান এবং নদীয়া জেলায়। সেইসাথে পুরুলিয়া, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতে বৃষ্টিপাত হবে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। গত সপ্তাহে একটি নিম্নচাপের কারণে দারুন বর্ষণে ভিজেছিল গোটা কলকাতাসহ একাধিক জেলা। তবে এবারের বঙ্গোপসাগরের বুকে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি করছে। চলতি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আস্ফালন দেখাতে পারে ঘূর্ণিঝড় যশ। তবে আজকে আর কিছুক্ষণ বাদে বৃষ্টিপাত হলে আদ্রতার জন্য যে গুমোটভাব সৃষ্টি হয়েছিল, তার থেকে মুক্তি পাবে রাজ্যবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026