নিউজ

দু’বছরে সবচেয়ে বেশি দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, আমজনতার মাথায় হাত

শুক্রবার সরকারি তেল সংস্থাগুলির তরফে ফের বাড়ানো হলো পেট্রোল-ডিজেলের দাম ৷ এইদিন পেট্রোলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ২০ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে বৃদ্ধি হয়েছে ২৩ পয়সা৷

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে দাম হয়েছে ৮২.৮৬ টাকা।অন্যদিকে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩.০৭ টাকা৷ বর্তমানে মধ্যপ্রদেশেই তেলের দাম সবচেয়ে বেশি৷ মধ্যপ্রদেশে প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ৯০.৬২ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮০.৮৩ টাকা৷ সমীক্ষা অনুযায়ী, গত ২৫ মাসের মধ্যে শুক্রবারের বৃদ্ধি পাওয়া তেলের দামই বর্তমানে সর্বোচ্চ৷

চলতি বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এক ঐতিহাসিক পতনের সৃষ্টি হয়েছে৷ কিন্তু এই সত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম একটুও কমেনি ৷ উল্টে কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি লিটার পেট্রোলের দামে ১০ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দামে ১৩ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধির করা হয়। ২০১৪ সালে যেখানে প্রতি লিটার পেট্রোলে ট্যাক্স ছিলো ৯.৪৮ টাকা ও প্রতি লিটার ডিজেলে ট্যাক্স ছিলো ৩.৫৬ টাকা। কিন্তু ২০১৪ এর নভেম্বর থেকে ২০১৬ এর জানুয়ারি পর্যন্ত কেন্দ্র থেকে ৯ বার ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। সাধারণত প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জানিয়ে দেয় সরকারি তেল সংস্থাগুলি৷ কিন্তু পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের এককথায় দ্বিগুণ দাম দিয়ে সেই তেল কিনতে হয়৷

দেখে নিন, কোন শহরে কত পেট্রোল-ডিজেলের দাম।…

দিল্লি- পেট্রোল ৮২.৮৬ টাকা, ডিজেল ৭৩.০৭ টাকা।
মু্ম্বই- পেট্রোল ৮৯.৫২ টাকা, ডিজেল ৭৯.৬৬ টাকা।
কলকাতা- পেট্রোল ৮৪.৩৭ টাকা, ডিজেল ৭৬.৬৪ টাকা।
চেন্নাই- পেট্রোল ৮৫.৭৬ টাকা, ডিজেল ৭৮.৪৫ টাকা।
নয়ডা- পেট্রোল ৮৩.০২ টাকা, ডিজেল ৭৩.৪৮ টাকা।
লখনউ- পেট্রোল ৮২.৯৪ টাকা, ডিজেল ৭৩.৪১ টাকা।
পটনা- পেট্রোল ৮৫.৪৩ টাকা, ডিজেল ৭৮.৩৬ টাকা।
চন্ডীগড়- পেট্রোল ৭৯.৭৮ টাকা, ডিজেল ৭২.৮১ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026