বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বেশিরভাগ সময় বিনোদন মাধ্যম হিসেবেই ব্যবহার হয়ে থাকে। অবসরে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকেন নিজেদের মনোরঞ্জনের জন্য। প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ার পাতায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে হাসি থামে না নেটপাড়ার। বলাই বাহুল্য, সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পাতায় এক বিয়েবাড়ির তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ভাইরাল হওয়ার পর থেকেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
ইনস্টাগ্রামের দুটি অফিসিয়াল পেজ ‘ওয়েডিং মোমেন্টস্ লাভ’, ‘ ওয়েডিং ওয়ার্ল্ড পেজ’থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হাসছে নেটজনতার অধিকাংশ। ভাইরাল হওয়া ভিডিওতে এক মাঝবয়সী মহিলাকে বিয়েবাড়ির মধ্যেই সমস্ত নিমন্ত্রিতদের সামনে বলিউডের গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। লাল শাড়িতে মাটিতে বসে পড়েই উদ্দাম নেচেছেন তিনি। এমনকি নাচের সময় ক্যামেরায় তার পেটিকোটও ছিল দৃশ্যমান। বলিউডের জনপ্রিয় ছবি ‘ওয়ার’এর হিট গান ‘জয় জয় শিবশঙ্কর’এর তালেই এদিন এই মহিলাকে সকলের সামনে উদ্দাম নাচতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই এই মাঝবয়সী মহিলার নাচের ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। খুব স্বাভাবিকভাবেই এই ভিডিওটি নজর টেনেছে দর্শকদের। বারবার ভিডিওটি দেখছেন আর হাসছেন অধিকাংশ। অবশ্য বলাই বাহুল্য, ভিডিওতে ঐ বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই এই মহিলার কাণ্ড দেখে অবাক হওয়ার পাশাপাশি মজাও পেয়েছিলেন। তারাও নিজেদের হাসি থামাতে পারছিলেন না তাকে দেখে। অবশ্য তার স্পষ্ট ঝলক সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…