ভারত : মাস দুয়েকের মধ্যে দুবার করোনায় আক্রান্ত হলেন বেঙ্গালুরুর এক মহিলা। করোনার আবহে এর আগে ভারতে এরকম ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চিকিতসক মহল। করোনা সেরে সুস্থ হওয়ার পর আরও একবার তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। গত জুলাই মাসে ওই মহিলা করোনায় আক্রান্ত হন, পরে ২৭ বছর বয়সী ওই তরুণী করোনা থেকে মুক্তি পেলেও আবার মাসখানেকের ব্যবধানে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করতে রিপোর্ট পজিটিভ আসে। তবে এক মাসের ব্যবধানে দুবার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা এর আগে দেখা যায়নি তাই তাঁকে ইতিমধ্যেই নজরে রাখছেন চিকিতসকরা।
কিন্তু বিশ্ব সংক্রমণের নিরিখে এবার ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে গেছে ভারত। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০হাজার ৬৩২ জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৬২৬।
এমনকি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০৬৫ জনের। দেশে গত সপ্তাহে যে হারে করোনার সংক্রমণ বেড়েছে তাতে রীতিমত আতঙ্কিত সাধারণ মানুষরা। আর গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯২ হাজার ৬৫৪। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ কোটি ৮৮ লক্ষ ৩১ হাজার ১৪৫।
এরমধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে। করোনা সংক্রমণ রোখার জন্য মার্চ মাসের শেষের দিকেই রাতারাতি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন মোদি সরকার। কিন্তু টানা দুমাসের লকডাউনে দেশের অর্থনীতি ভেঙে পড়লেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে। আর তার মাঝেই এই বিরল ঘটনা নতুন করে চিন্তা বাড়িয়েছে ভারতবাসীর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…