ভাইরাল & ভিডিও

VIRAL: রাস্তার ধারে সুরেলা কণ্ঠে লতা মঙ্গশকরের গানে করে ভাইরাল হলেন মহিলা, দেখুন ভিডিও

আপনার হয়তো সকলের মনে আছে কয়েক বছর আগে রানু মণ্ডল নামের একজন মহিলা তার গান দিয়ে অনেককে অবাক করে দিয়েছিলেন। রানু মন্ডল সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে আধিপত্য বিস্তার করেছিলেন এবং তারপরে বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া তাকে ‘তেরি মেরি কাহানি…’ গানটি গাওয়ার সুযোগও দিয়েছিলেন। ভারতে এই মুহূর্তে গায়ক সুপারস্টারের অভাব নেই। প্রতিদিন কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় তাদের কণ্ঠ ও সুর দিয়ে মানুষকে মুগ্ধ করেন। সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে একজন মহিলা কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান গাইছেন। এই গানের শুরুর লাইনগুলো শুনে মানুষ মুগ্ধ হয়েছে। ইনস্টাগ্রামে এই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। অনেকেই এই ভিডিওতে লাইক দিচ্ছেন এবং তার সাথেই এই মহিলাকে অনেকেই সম্মান দিচ্ছেন তার সুরের জন্য।

এই ইনস্টাগ্রাম ভিডিওতে, একজন মহিলা মুম্বাইয়ের মহাবালেশ্বরে লতা মঙ্গেশকরের একটি বিখ্যাত গান গাইছেন এবং তার সুরেলা কণ্ঠ লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই মহিলার কণ্ঠস্বর শুনে লোকেরা দারুন উত্তেজিত হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা একজন নতুন গায়ক পেয়েছি। এই মহিলাটি ১৯৬৬ সালের চলচ্চিত্র ‘আয়ে দিন বাহার কে’ থেকে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘সুনো সাজানা পাপিহে নে..’ গেয়েছেন।

গানটির সুর দিয়েছেন, লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, আর লিরিক্স লিখেছেন আনন্দ বক্সি। এই ছবিতে ধর্মেন্দ্র, আশা পারেখ এবং বলরাজ সাহনি অভিনয় করেছিলেন। ভিডিওটি ১৫ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এটি ৬.৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং এই সংখ্যা এখনও বাড়ছে৷ এই ভিডিওতে ৯০ হাজারের বেশি লাইক ও অনেক কমেন্ট এসেছে। একজন ব্যবহারকারী কমেন্ট বক্সে লিখেছেন, ‘এত সুন্দর কন্ঠ।’ আরেকজন লিখেছেন, ‘এটা একটা প্রতিভা। ইনি রানু মণ্ডলের থেকেও ভালো।’ তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘হে ঈশ্বর! এই মহিলার সত্যিই আশ্চর্যজনক প্রতিভা আছে।’

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026