Viral Video : মাতৃস্নেহে এক হনুমান কে ভাত খাইয়ে দিচ্ছেন মা, দেখুন ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি – ঘরের মধ্যে ঢুকে পড়েছে এক হনুমান, ঢুকে পড়ে সোজা খাবার টেবিলের ওপরে একেবারে পা উঠিয়ে বসে আছে। তবে এমন অতিথিকে দেখে বাড়ির লোকজন কিন্তু লাঠিসোটা নিয়ে তাড়িয়ে দেয় নি, বরঞ্চ উল্টোই হয়েছে। বাড়ির এক গৃহিণী পরম স্নেহে তাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছেন। পাশেই রয়েছে জলের বাটি। মাঝে মাঝে তো হনুমানটি মাখা ভাত নিজের হাতে নিচ্ছে। তবে বোঝাই যাচ্ছে, সে এই মাতৃরূপী মানুষটির হাত থেকে ভাত খেতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করছে।
ঘরের আর পাঁচটা লোক যখন ভিডিও করতে ব্যস্ত, হনুমান কিন্তু এদিক ওদিক না তাকিয়ে টপাটপ মুখে ভাতের গাল পুরছে। ঘটনাটি ঘটেছে বীরভূমে। যতক্ষণ না হনুমানের মুখে খাবার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মানুষটি অপেক্ষা করছেন। ঠিক যেন বাড়ির বাচ্চাকে খাওয়ানোর মতো। গোল গোল গোল করে খাইয়ে দিচ্ছেন হনুমানটিকে। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় প্রায় কুড়ি হাজার শেয়ার হয়েছে। যে মানুষটি এমন পরম স্নেহে হনুমানটিকে খাইয়ে দিচ্ছেন তাকে প্রত্যেকে ভালোবাসা জানিয়েছেন।
চারিদিকে গাছপালা কেটে আমরা কংক্রিটের জঙ্গল তৈরি করছি। সেই কারণেই গাছ এর টাটকা ফল পাওয়া বড্ড দুষ্কর হয়ে পড়েছে। তাই বন্য জীবজন্তু ঘরে ঢুকে পড়ছে খাবারের আশায়। এমন পরম স্নেহে ভাত খাইয়ে দিতে আপনার যদি ভয় করে তবে দূর থেকেই এদের উদ্দেশ্যে খাবার ছুড়ে দিতে পারেন। তবে দয়া করে এদের এদেরকে হত্যা করবেন না এরা অবলা জীব। আপনার থেকে একটু খাবারই এরা প্রত্যাশা করে এছাড়া এরা কিছুই চায় না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…