নিউজ

৪ বারে ৬ হাজার টাকা পাবেন এই বিবাহিত মহিলারা, জেনে নিন এই স্কিমের ব্যাপারে

সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প প্রায় প্রতিনিয়ত নিয়ে আসছে। সেটা নির্বাচনী চমক হোক কি পার্টি প্রোপাগান্ডা, আখেরে সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় গোটা দেশজুড়ে মোদি সরকারের তত্ত্বাবধানে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ নিধি ইত্যাদি প্রকল্প। এতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর উপযোগীরা টাকাও পাচ্ছেন। সম্প্রতি গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এগিয়ে এলেন মোদি সরকার। প্রকল্পটি ‘প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার’ আওতায় এবং নতুন প্রকল্পটি ‘প্রধানমন্ত্রী গর্ভাবস্থা সয়াহতা স্কিম’ নামেও পরিচিত।

প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের উদ্দেশ্য হল মায়েদের পুষ্টি সরবরাহ করা। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৬ হাজার টাকা দেওয়া হবে। এই টাকা মোট ৪ টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি ১ হাজার টাকা, দ্বিতীয় কিস্তি ২ হাজার টাকা, তৃতীয় কিস্তি ১ হাজার টাকা এবং চতুর্থ কিস্তি ২ হাজার টাকা দেওয়া হবে। সমস্ত মহিলারা সরকারি চাকরি করছেন তারা এই সুবিধা নিতে পারবেন না। নতুন এই প্রকল্প পেতে গর্ভবতী মহিলা এবং তার স্বামীর আধার কার্ড, ব্যাংকের পাসবুক থাকা প্রয়োজন। স্বামী স্ত্রীর যৌথ ব্যাংক অ্যাকাউন্ট হলে প্রকল্পটি পাওয়া যাবে না।

এবার প্রশ্ন কি করে পাওয়া যাবে প্রধানমন্ত্রীর এই নতুন প্রকল্প? এর জন্য আপনাকে ASHA বা ANM এর মাধ্যমে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার অধীনে আবেদন করতে হবে। এছাড়াও আপনি অনলাইনে আবেদন করতে পারেন। এই প্রকল্পের সুবিধা সমস্ত মহিলাদের দেওয়া হবে যাদের প্রসব সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে হয়েছে। এই স্কিমটি ২০১৭ সালে চালু করা হয়েছিল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026