ভাইরাল & ভিডিও

Viral: শাড়ি ও হাইহিলে ব্রেক ডান্স এই মহিলার, ঘরোয়া অনুষ্ঠানে তুমুল নাচ, ইন্টারনেটে হৈচৈ শুরু হয়েছে

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

যেকোনো ভারতীয় ট্র্যাডিশনাল অনুষ্ঠানে সাবেকি সাজই পছন্দ করেন সকলে। পোশাকের পাশাপাশি নাচ গানের ক্ষেত্রেও সাবেকিয়ানার কথা মাথায় রাখা হয়। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক মহিলাকে সেই সাবেকিয়ানার বাধা ধরা চিন্তাকেই ভাঙতে দেখা গিয়েছে। ঘরোয়া অনুষ্ঠানে সাবেকি সাজে সবেকিয়ানাকে পাশে সরিয়েই সকলের নজর কেড়েছেন তিনি। তাক লাগিয়ে দিয়েছেন নেটজনতার অধিকাংশকেও। উল্লেখ্য সম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি শেয়ার করে নেওয়া হয়েছে ‘নেপাল হিপ হপ ফাউন্ডেশন ০১’ নামের একটি জনপ্রিয় ইনস্টা পেজ থেকে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে একটি অনুষ্ঠানে এক মহিলাকে শাড়ি ও হাই হিলে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আর সেই অনুষ্ঠানেই নিজের ট্র্যাডিশনাল সাজকে তোয়াক্কা না করেই নিজের পছন্দমত গানে ব্রেক ডান্স পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে, যা খুব স্বাভাবিকভাবেই চমকে দিয়েছিল সকলকেই। তবে তার এই সাহসীকতার ও প্রতিভার প্রশংসাও করেছেন বহুজন। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে। ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই প্রশংসার একাধিক ঝলক নজরে আসবে। আপাতত বলাই বাহুল্য, ঐ অনুষ্ঠানে উপস্থিত কেউ একজন এই ঝলক ক্যামেরাবন্দি করে তা শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নেটদুনিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশের মন ও নজর দুই কেড়ে নিয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026