মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে এবার এক তৃণমূল নেতাকে জুতাপেটা করা হলো। ঘটনাটি রাজারহাটের দশদ্রোণ এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের সঙ্গে অত্যন্ত জঘন্য আচরণ করতেন এলাকার তৃণমূল প্রেসিডেন্ট বুদ্ধদেব দাস।
কুরুচিকর ইঙ্গিতপূর্ণ কটূক্তি থেকে শুরু করে প্রতিদিন অশ্লীল মেসেজ পাঠানো সবকিছুই ছিল তালিকায়। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি বেশ ভালই ছিল। এই কারণে আগে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি। কিন্তু, স্থানীয় এলাকাতে অভিযোগের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় আজ জনসমক্ষে জুতাপেটা করা হল তৃণমূল নেতাকে। সঙ্গে বেধড়ক চড় থাপ্পড়ও জুটলো তার ভাগ্যে।
কিছুদিন আগে, ওই তৃণমূল নেতা এলাকার একজন মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। হাত ধরে টানাটানি এবং কুরুচিকর মেসেজ পাঠানো হয় ওই মহিলাকে। তারপরেই, ওই মহিলা নিজের পরিবারের সমস্ত সদস্যদের ঘটনাটি খুলে বলেন। এই সমস্ত ঘটনা জানার পরে সহ্যের বাঁধ ভেঙে যায় এলাকার মহিলাদের। মঙ্গলবার দুপুরে ওই নেতার উপরে চড়াও হন এলাকার মহিলারা। চলে বেধড়ক কিল, চড়, ঘুষি, এবং জুতো খুলে বেধরক মার। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ।
পুলিশের বিবৃতিতে জানা গিয়েছে, এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও বুদ্ধদেব দাসের বিরুদ্ধে মহিলারা শ্রীলতাহানির অভিযোগ জানিয়েছিলেন। সেইবারেও মামলা পুলিশের কাছে পৌঁছায়। সতর্ক করে সেবারের মত ছেড়ে দেওয়া হয় বুদ্ধদেব দাসকে। তবে, রাজারহাট তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। তবে অভিযুক্তের কোনরূপ সাফাই অথবা বয়ান এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…