রাজ্য

শুরু হচ্ছে একুশের মাধ্যমিকের ফর্ম ফিলাপের কাজ, তোড়জোড় শুরু মধ্যশিক্ষা পর্ষদের

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে চলতি বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সারা বছর ধরে চলেছে অনলাইনের মাধ্যমে পঠন পাঠন। তবে পরবর্তী বছরে কি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে সেই নিয়ে শুরু হয়েছিল কিছুদিন আগে জল্পনা। ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে চলতি বছরে স্কুল কলেজ খুলবে না এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হবে না কোন টেস্ট পরীক্ষা। কিন্তু পরবর্তী বছরে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

সিলেবাস কমিটির সাথে দীর্ঘ আলোচনার পর স্থির করা হয়েছে যে পরবর্তী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৩০-৩৫ শতাংশ কম সিলেবাসে হবে। কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষার জন্য তোড়জোড় শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকে বসতে গেলে পড়ুয়াদের যে ফর্ম ফিলাপ করতে হয়, তা আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ক্যাম্প থেকে বন্টন করা হবে। এই দুদিন ক্যাম্প অফিস থেকে সব স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিকে এসে ফর্ম সংগ্রহ করে নিতে হবে। সেইখানে যেসব পরীক্ষার্থী কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে তাদের ফর্ম ও দেওয়া হবে। কিন্তু এরপর পড়ুয়াদের ফর্ম ফিলাপ করে, পর্ষদ কবে জমা দিতে হবে তা নিয়ে এখনও বিস্তারে জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মধ্যেই ফর্ম ফিলাপের সমস্ত কাজ শেষ করে নিতে হবে।

কিছুদিন আগে কথা ছিল, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হবে। কিন্তু সম্প্রতি খবর অনুযায়ী, আগামী বছর ভোট কাটলে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তারপর মাধ্যমিক দ্বিতীয় সপ্তাহ অব্দি চলবে। মাধ্যমিক হওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। হইতো জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষা শেষ হয়ে যাবে। এখন আপাতত স্কুল শিক্ষা দপ্তরের তরফে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাধ্যমিক পরীক্ষার রুটিনের প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে। সেই ভিত্তিতে আলোচনা হলে মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী বছরের মাধ্যমিকের নির্ঘণ্ট অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026