ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শ্রমিকরাও কি প্রতি মাসে ১০,০০০ টাকা পেনশন পাবেন? সংসদে জবাব দিল মোদি সরকার

কেন্দ্রীয় সরকার গত কয়েকদিনের মধ্যেই তাদের অটল পেনশন যোজনায় বড়ো কিছু পরিবর্তন করেছে। ১ অক্টোবর থেকে আয়কর রিটার্ন দাখিলকারী কোনও ব্যক্তি আর অটল পেনশন যোজনায় টাকা রাখতে পারবেন না। তখন থেকেই আলোচনা হচ্ছিল যে, হয়তো এই স্কিমের অধীনে পেনশনের পরিমাণ বাড়তে চলেছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) এই বিষয়ে অর্থ মন্ত্রকের কাছে একটি সুপারিশও করেছে। আর এবারে সরাসরি সরকারের পক্ষ থেকেও উত্তর এসেছে এই মর্মে।

পেনশনের পরিমাণে কোনো বৃদ্ধি নেই

সরকার প্রদত্ত উত্তরে জানা গিয়েছে, অটল পেনশন যোজনার অধীনে পেনশনের পরিমাণ বাড়ানোর প্রস্তাব এখনো গ্রহণ করা হয়নি। অর্থাৎ, এখনই কিন্তু এই পেনশন যোজনার টাকা বাড়ছে না। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ বলেছেন যে, অটল পেনশন যোজনার অধীনে পেনশনের পরিমাণ একটুও বাড়ানো হয়নি। লোকসভায় এক প্রশ্নের জবাবে ভাগবত কারাদ বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার অটল পেনশন যোজনার অধীনে পেনশনের পরিমাণ না বাড়ানোর সিদ্ধান্তই নিয়েছে। সকলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অ্যাকাউন্ট হোল্ডাররা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন

ভাগবত কারাদ বলেন, সরকার যদি পেনশনের পরিমাণ বাড়ায়, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর সরাসরি প্রভাব পড়বে। তিনি বলেন, পেনশনের পরিমাণ বাড়ানোর ফলে অ্যাকাউন্টধারীদের বিনিয়োগের কিস্তিও বাড়বে। এমতাবস্থায় তাদের ওপর বাড়তি চাপ পড়বে। আপনাদের জানিয়ে রাখি, APY-তে গ্রাহক সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, PFRDA দ্বারা অটল পেনশন যোজনার পাঁচটি স্ল্যাবের অধীনে পেনশন বাড়ানোর জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল।

পেনশন স্ল্যাব ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত

আপনাকে জানিয়ে রাখি যে, সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য এই প্রকল্পটি শুরু করেছিল। বর্তমানে, এই স্কিমে বিনিয়োগ করার জন্য ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ৫টি পেনশন স্ল্যাব রয়েছে৷ তা বাড়িয়ে ১০,০০০ টাকা করার দাবি উঠেছিল। তবে সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নিতে অস্বীকার করেছে। নিয়ম অনুসারে, ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি (আয়করদাতা ছাড়া) সরকারের এই পেনশন প্রকল্পে যোগ দিতে পারেন এবং ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026