নিউজ

অনন্য নজির! মমতার তহবিলে ৯০ হাজার টাকা জমা দিল শ্রমিকরা

কলকাতা: মমতার (Mamata Banerjee) তহবিলে ৯০ হাজার টাকা দিয়ে অনন্য নজির গড়ল শ্রমিকেরা (Labour)। গত বছর লকডাউন (Lockdown) শুরু হওয়ার পর থেকেই কাজ হারিয়েছিলেন অনেকেই। সেই সময় তাদের সহায় হয়েছিল সরকারের একশো দিনের কাজের প্রকল্প। সাধারণ মানুষ এবার সেই সরকারি প্রকল্পের কাজ করে পাওয়া টাকা জমিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতার করোনা (Coronavirus) ত্রাণ তহবিলে দান করতে এগিয়ে এলেন। সেই মানুষগুলি চন্দ্রকোনার (Chandrakona) বিধায়ক ছায়া দলুইয়ের (Chaya Dolui) হাতে মোট ৯০ হাজার ৮০৬ টাকার চেক তুলে দিয়েছেন।

শনিবার চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত কার্যালয়ে ওই টাকা তুলে দেওয়া হয়। তাতে শ্রমজীবী মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় পঞ্চায়েত প্রধান ইসমাইল খাঁ-কে।

প্রসঙ্গত, গতবছর হাজার হাজার শ্রমিককে লকডাউনের সময় কাজ হারিয়ে বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরে আসতে হয়েছিল। একসময় পেট চালানো দুঃসাধ্য হয়ে ওঠে তাঁদের। সেই সময়, অর্থাৎ মে মাসে ১০০ দিনের কাজ তাঁদের সহায় হয়। তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাবশত সেই সময়ই তাঁর তহবিলে দান করার সিদ্ধান্ত নেন ওই পঞ্চায়েতের অধীনস্থ ১৫টি সংসদের ১২-১৩ হাজার শ্রমিক। প্রথম ৭ দিন তাঁদের প্রত্যেকে ১ টাকা করে জমান। সেই টাকাই শনিবার মুখ্যমন্ত্রীর তহবিলে জমা পড়ে।

পঞ্চায়েত প্রধান ইসমাইল বলেছেন, ‘‘১ টাকার কয়েন জমিয়েই এত টাকা জমা হয়েছে। এত কয়েন ব্যাঙ্কেও জমা দেওয়া যাচ্ছিল না। শেষে স্থানীয় একটি দোকানে কিছু কয়েন দিয়ে নোট নেওয়া হয়। ৯ হাজার টাকার কয়েন জমা নিয়ে তার পরিবর্তে নোট দিয়েছে ব্যাঙ্ক। তার পর ৯০ হাজার টাকা জমা করে চেক তৈরি করা হয়।’’

শাসকদলের বিধায়ক থেকে ব্লক প্রশাসনের কর্মীরা মজুরির টাকা থেকে মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার এই উদ্যোগের প্রশংসা করেছেন।চন্দ্রকোনার বিধায়ক ছায়া জানিয়েছেন, ‘‘খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ওই টাকা জমা পড়বে।’’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026