পেটের জ্বালা বড় জ্বালা। আর তাই ‘বিশ্ব খাদ্য প্রকল্প’ যেভাবে উদ্যোগ নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে উত্তর কোরিয়ার কোটি কোটি মানুষের পেট ভরিয়েছে। আর তাই এই ‘বিশ্ব খাদ্য প্রকল্প’-কে নোবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত করল নোবেল কমিটি।
নোবেল কমিটির চেয়ারওম্যান বেরিট রেইস অ্যান্ডারসন বলেন, ‘যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে খিদেকে ব্যবহার করা হচ্ছে। সে জন্য শান্তি প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা নিয়েছে ‘বিশ্ব খাদ্য প্রকল্প’। খিদের জ্বালায় মরছে কোটি কোটি অভূক্ত মানুষ। সে দিকে যাতে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য চলতি বছর ‘বিশ্ব খাদ্য প্রকল্প’-কে বেছে নিল নরওয়েজিয়ান নোবেল কমিটি।’
১৯৬১ সালে গঠিত হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের শাখা সংস্থা ‘বিশ্ব খাদ্য প্রকল্প’। উট, হাতি বা হেলিকপ্টারের মাধ্যমে অভূক্তদের কাছে অন্ন পৌঁছে দেওয়া ছিল এদের প্রধান লক্ষ্য। গতবছর ৮৮টি দেশের ৯.৭ কোটি মানুষকে ১৫০ কোটি রেশন দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ক্ষুধা দূরীকরণের লক্ষ্য রাষ্ট্রসঙ্ঘের। আর তাতে নিজের দায়িত্ব একইভাবে পালন করে চলেছে ‘বিশ্ব খাদ্য প্রকল্প’-এর আধিকারিকরা। আর সে কথা মাথায় রেখেই নোবেল শান্তি পুরস্কারের জন্য এই ‘বিশ্ব খাদ্য প্রকল্প’-কে মনোনীত করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…