বিনোদন

Dia Mirza: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরল আভ্যান, প্রথম বার সন্তানের ছবি অনুরাগীদের সাথে শেয়ার করলেন দিয়া

চার মাস আগেই প্রথমবার মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। ১৪ই মে দিয়ার আর ভৈরব রেখীর জীবনে আসে এই ছোট্ট সদস্য। ভালোবেসে ছেলের নাম রাখেন আভ্যান আজাদ। ছেলের জন্মের দুমাস পরই সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে সুখবর শেয়ার করেন। ছেলের হাতের মুঠোয় নিজের আঙুলের ছবি পোস্ট করে ছেলে হওয়ার কথা সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। অভ্যান প্রিম্যাচিউর হওয়াতে কিছু শারীরিক সমস্যার কারণে হঠাৎ করে সিজার করার প্রয়োজন হয় অভিনেত্রীর। তাই অভ্যানের জন্মের পর তাকে রাখা হয়েছিল নিওনেটাল আইসিউতে ডাক্তারদের তত্ত্বাবধানে। তাই দুমাস কোনো কথা বলেননি।

সন্তানের জন্ম দেওয়ার চার মাস পরে প্রথম বার আভ্যানের সাথে ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশ করলেন অভিনেত্রী দিয়া মির্জা। ‘প্রি-ম্যাচিওরড’ সন্তানের জন্ম দেওয়ায় জন্মের পরেই ছেলেকে প্রায় দু’মাস নিউবর্ন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সেই একরত্তি আজ নিজের মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। এমনই ছবি প্রকাশ করলেন দিয়া। এদিন দিয়ার পরনে ঢিলেঢালা কাফতান। তবে ছবিটি পেনসিল স্কেচের করা একটা ছবি।

এই ছবির নীচে ক্যাপশানে দিয়া লিখেছেন, ”আমাদের গল্পটা অভ্যানের সঙ্গে সবে শুরু হয়েছে।” আর এই পোস্টে চিকিৎসক, নার্স, পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। লিখেছেন, অবশেষে ৪ মাস পর বাড়ি এসেছে  অভ্যান। সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক সময়, ঠিক চিকিৎসার কারণে অভ্যান আজ সুস্থ। নিজের সন্তানের উদ্দেশ্যে  অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমাদের নমনীতা, অনুগ্রহ এবং প্রার্থনা করার শক্তির কথা শিখিয়েছ। আশীর্বাদ করি ভালো থাকো। তুমি আমাদের সকলকে সম্পূর্ণ করেছ।’ এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, বৈভব রেকির সাথে ২০২০ সালে ডেট করা শুরু করেন। ২০২১ সালে নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে ১৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে অভিনেত্রী দিয়া মির্জা ও বৈভব রেখি। তবে খুব জাঁকজমক করে নয়,বরং বাড়ির সদস্য আর নিজের খুব কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে বিয়ে। মহিলা পুরোহিতের আশীর্বাদ নিয়ে বিয়ের গাঁটছাড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের দেড় মাসের মাথায়
গত ১ এপ্রিল সোস্যাল পোস্ট করে সকলকে নিজেরঅন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026