করোনা ভাইরাস প্রাকৃতিক নয়। পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে এই ভাইরাসকে। এমনটাই দাবি করেছেন চিনা বিজ্ঞানী ভাইরাোলজিস্ট ডঃ লি-মেঙ ইয়ান। এই মুহূর্তে চিন থেকে পালিয়ে গিয়েছেন তিনি। যদিও তার গবেষণামূলক তথ্যকে কার্যত প্রত্যাখ্যান করেছে বিজ্ঞানীমহলের একাংশ। তবুও তিনি নিজের দাবিতে কার্যত অনড়।
চিকিৎসক ইয়ান করোনা ভাইরাস সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ডাঃ ইয়ান, যিনি হংকং স্কুল অফ পাবলিক হেলথ-এ গবেষণা করেছিলেন। তিনি দাবি করেছেন তিনি কর্মরত ছিলেন যে ল্যাবটিতে, সেটিতেইই করোনা ভাইরাস তৈরি হয়েছিল বলে তার কাছে প্রমাণ রয়েছে। ইয়ান তাঁর দাবি প্রতিষ্ঠা করার জন্য বেশ কয়েকটি প্রমাণও সরবরাহ করেছেন। আর এখন তিনি দাবি করেছেন দুটি বাদুড়ের জিন মিশিয়ে এই করোনা ভাইরাস তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেছেন যে, করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন পরিবর্তন করে এটিকে আরও সহজ করা হয়েছে, যাতে এটি সহজে মানুষের শরীরে হামলা করতে পারে। তবে এই গবেষণাটি কোনও বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়নি বা এটি কারও দ্বারা পর্যালোচনা করা হয়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও প্রশ্ন যতই থাকুক চিনের এই গবেষকের চাঞ্চল্যকর দাবি হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…