নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাধাকৃষ্ণ মন্দিরে গেলেন সে দেশের প্ৰধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। সম্প্রতি ভাইরাল হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন সকলকে নমস্তে বললেন এবং তারপর জুতো খুলে ঢুকে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে প্রার্থনা করে প্রসাদ খেয়ে ফিরলেন।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন যান ওই রাধাকৃষ্ণ মন্দিরে। তাঁকে সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত মুক্তেশ কে পরদেশী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওই রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার বেশ কয়েকটি ছবি তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন। মন্দিরে যাওয়ার ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জেসিন্ডা আর্ডের্নের এই সর্ব ধর্ম সমন্বয়ের প্রশংসা করেছেন নেটিজেনরা।
জুতো খুলে মন্দিরে প্রবেশ করেন তিনি। সেখানে তাঁকে উত্তরীয় ও টীকা দিয়ে স্বাগত জানানো হয়। মন্দিরের পুরোহিত মন্ত্রও উচ্চারণ করেন। পুজোর শেষে তিনি সকলকে ভারতীয় রীতি মেনে নমস্কারও করেন। প্রার্থনার পর তিনি সকলের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করেন। সেখানে জেসিন্ডা আর্ডের্নকে পুরি আর ছোলার তরকারি খেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছবি গুলি ভাইরাল হওয়ার পর থেকেই জেসিন্ডা আর্ডের্নকে প্রশংসায় ভরিয়ে দেয় নেট নাগরিকরা। ওই রাধাকৃষ্ণ মন্দিরের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও ছবি গুলি পোস্ট করা হয়জ সেখানেও জেসিন্ডা আর্ডের্নকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…