নিউজ

করোনা রুখতে গুলি করার নির্দেশ উত্তর কোরিয়ার সরকারের

উত্তর কোরিয়াঃ সারা বিশ্বে যখন করোনা আক্রমণে কাবু তখন নিজের দেশে করোনা রুখতে নতুন পদক্ষেপ নিলেন কোরিয়ার সরকার। উত্তর কোরিয়ার সরকার করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে৷ সারা বিশ্বে এখন সবথেকে বেশি করোনা সংক্রমণ রয়েছে আমেরিকা, সেখানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ভারত এবং তৃতীয় পর্যায়ে রয়েছে ব্রাজিল। এরমধ্যে আমিরিকা আর ভারতে রেকর্ড হারে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ।

চিন থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিলো উত্তর কোরিয়া। আর এবার চিন সীমান্ত দিয়ে যাতে কোনওভাবে করোনা ভাইরাস উত্তর কোরিয়ায় ঢুকতে না পারে, তা রুখতেই এই নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়া সরকার৷

উত্তর কোরিয়াতে এই মুহূর্তে যা অবস্থা সেই কথা মাথায় রেখেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে কিম জং উন সরকার৷ প্রথম থেকেই দেশের মানুষের কথা ভেবে কড়া পদক্ষেপ নিয়েছিলো উউতর কোরিয়া। এদেশ থেকে অন্য দেশের যোগাযোগও রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছিলো। যার ফলে দেশের মানুষ সংক্রমণের হাত থেকে রক্ষা পায়।

গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও এখনও উত্তর কোরিয়ায় কেউ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে সেই ভাবেও কোনো খবর মেলেনি৷ করোনা সংক্রমণ রুখতে জানুয়ারি মাস থেকেই চিন সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। এতো কিছুর পরে উত্তর কোরিয়া চায় না আবার নতুন করে দেশের মানুষ সংক্রামিত হোক। তাই সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল উত্তর কোরিয়ার সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026