নিউজ

বিশ্বে প্রথম করোনার টিকা আবিষ্কার করলো রাশিয়া, প্রয়োগ করা হল রুশ প্রেসিডেন্টের কন্যার শরীরে

করোনার টিকা আবিষ্কারে বিশ্বের অন্যান্য দেশের থেকে রাশিয়া অনেকটা এগিয়ে রয়েছে এই খবর শোনা গেলেও এবার সেই গুঞ্জনকে সত্যি করে বাজিমাত করল রাশিয়া। এদিন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, “বিশ্বের প্রথম দেশ হিসেবে আজ সকালে করোনার টিকা রেজিস্ট্রার করল রাশিয়া”। তিনি আরও জানান, তাঁর স্বাস্থ্য মন্ত্রক প্রতিষেধকটির ব্যবহারে অনুমোদন দিয়েছে। আর এই প্রতিষেধক প্রথম প্রয়োগ করা হল রুশ প্রেসিডেন্টের কন্যার দেহেই।

Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে করোনার প্রতিষেধক আবিস্কার করেছে এমনটাই জানায় রাশিয়া। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছিলেন, প্রতিষেধকটির প্রতিটি পর্যায়ে সফল ভাবে পাশ করেছে। শেষ ধাপে ইতিবাচক সাড়া মিললে তা বাজারে ছাড়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, তাঁদের তৈরি প্রতিষেধক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এছাড়া এই প্রতিষেধকটি তৈরি করার পিছনে যেসমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাঁদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

রাশিয়া জানিয়েছে, খুব শিগগিরই এই প্রতিষেধক গণহারে উৎপাদিত হবে। রুশ প্রশাসন চাইছে, যাঁরা স্বাস্থ্য ও অন্যান্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন তাঁদের চলতি মাসেই টিকাকরণ করা হবে। রাশিয়ার পরিকল্পনা চলতি বছরে বাজারে তাঁরা চার কোটি টিকা আনবে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী ৬০ শতাংশ নাগরিকের দেহে টিকাকরণ করা হবে। গোটা বিশ্বে মারণ করোনা ভাইরাসের জেরবারে আশার কথা শোনাল রাশিয়া। এছাড়াও অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকটির কাজও প্রায় শেষের পথে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026