নিউজ

‘করোনার হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বিশ্ব’, ভবিষ্যৎবাণী করে বললেন নোবেলজয়ী বিজ্ঞানী

শ্রেয়া চ্যাটার্জি – সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মৃত্যু আর মৃত্যু। বাড়িতে বসে সময় কাটানোর জন্য যতই মানুষ নিজেকে আনন্দের মগ্ন রাখুন কিন্তু ভেতরে ভেতরে ভয় সকলেরই আছে। সকলেই একটাই চিন্তা করছেন যে কি হতে চলেছে, আর কত লোকের মৃত্যু হবে এইভাবে? একজন নোবেলজয়ী বিজ্ঞানী লেভিট, তিনি বলেছেন খুব কম সময়ের মধ্যেই বিশ্ব আবার ঘুরে দাঁড়াবে,তার নিজের জায়গায়। বিশ্ব করোনা ভাইরাস মুক্ত হবে। বিজ্ঞানী বলেছেন যে, নাটকীয়ভাবে যেভাবে মৃত্যুর পরিমাণটা কমেছে, তাতে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিশ্ব করোনা মুক্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে চীন অনেকটা সামলে উঠবে।

মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে ঠিক কথা, কিন্তু অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নানান রকম পোস্ট দেখে। যদিও সোশ্যাল মিডিয়াই হলো একমাত্র বিশ্বকে জানার উপায় এই মুহূর্তে আমাদের। আশা করা যাচ্ছে চীন এই মার্চ মাসের মধ্যেই তার দেশ থেকে করোনাভাইরাস মুক্ত করতে সক্ষম হবে। ইতালির অবস্থা সবচেয়ে সংকটজনক। ইতালিতে মৃত্যু-মিছিল চলে যাচ্ছে। ডাক্তার-নার্সরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন।

তবে চীন যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অন্যান্যরাও যদি এইভাবে চেষ্টা করে, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই করোনাভাইরাস কে নিধন করা সম্ভব হবে। তাছাড়া প্রতিটি দেশই তাদের নিজের মতন করে প্রতিষেধক ওষুধ বার করার চেষ্টা করছে। স্থায়ী কোন ওষুধ তৈরি না হলেও চলছে পরীক্ষা-নিরীক্ষা। এতগুলো মানুষের এই নিঃস্বার্থ পরিশ্রম বিফলে যাবে না। শুধু ডাক্তার-নার্সদের পরিশ্রমে নয়, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে বাড়িতে থেকে। কিছুদিন গৃহবন্দী থাকতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যা যা বলছেন তা আমাদের মেনে চলতে হবে।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026