বিশ্ব জুড়ে ক্রমশ দাপট বাড়াচ্ছে কোভিড ১৯। ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণে দিশেহারা হয়ে উঠেছে প্রথম বিশ্বের দেশগুলো। ইতিমধ্যে ১৭৭ টি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস।
সারা বিশ্বে ৩৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে কোভিড ১৯-এর প্রকোপে। যার ফলে ইউরোপের দেশগুলোতে একের পর এক জনপদ নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে ইতালি, স্পেন, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। তবে এই অসহনীয় পরিস্থিতির মধ্যেও আশা আলো দেখছেন করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
করোনা ভাইরাস বিশ্ব জুড়ে ত্রাসের সৃষ্টি করেছে। এই ভাইরাসের আতঙ্কে মৃত্যুভয় চেপে বসেছে মানুষের মনে। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছেন সেরে ওঠা ব্যক্তির সংখ্যা। সাড়ে ৭ লক্ষ আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৭ জন। যা এই আতঙ্কের আবহে কিছুটা হলেও শান্তি দেবে মানুষের মনকে।
সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাঁপছে, তখন এই সংখ্যাটাই কিছুটা স্বস্তি এনে দিচ্ছে বিশ্ববাসীর মনে। হু হু করে বাড়তে থাকা আক্রান্তের সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যার মধ্যে বিস্তর ফারাক থাকলেও করোনা ভাইরাসের আতঙ্ক থেকে বাঁচতে এই সংখ্যাকেই আশ্রয় করে এগিয়ে যেতে চাইছে বিশ্ববাসী।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…