মানালি: যারা ভ্রমণপিপাসু, তাদের কাছে অন্যতম ভ্রমণ দেস্টিনেশন হল শিমলা-কুল্লু-মানালি। আর মানালি থেকে অনেকেই আবার লেহ সফর করতে যায়। যদিও সেই সফরে সময় বেশ অনেকটাই ছিল এতদিন। তবে এবার থেকে মানালি থেকে লেহ সফরে সময় বেশ খানিকটা কমবে। তৈরি হল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এর ফলে এখন থেকে মানালি থেকে লেহ সফর সহজ হবে। এই টানেলের নামকরণ করা হয়েছে অটল টানেল। মাটি থেকে ১০,০০০ ফিট উচ্চতায় এটি, যা বানাতে সময় লাগল প্রায় ১০ বছর।
টানেল নির্মাণের প্রধান ইঞ্জিনিয়ার কি পি পুরুষোত্তম সংবাদমাধ্যমে বলেন, মাটি থেকে ১০,০০০ ফিট উচ্চতায় এই টানেলটি দুনিয়ার সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ৬ বছরে এর নির্মাণকাজ শেষ হয়ে যাবে। কিন্তু তা শেষ করতে লাগল ১০ বছর। টানেলের মধ্যে প্রতি ৬০ মিটার অন্তর বসানো রয়েছে সিসিটিভি। প্রতি ৫০০ মিটার অন্তর রয়েছে বেরিয়ে যাওয়ার সুড়ঙ্গ। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। এর মধ্যে রয়েছে দুপাশে ১ মিটার করে ফুটপাত।
জানা গিয়েছে, এই টানেলটি চালু হয়ে গেল মানালি থেকে লেহ-র সফরের সময়ে ৪ ঘণ্টা কমে যাবে। রাস্তা কমবে ৪৬ কিলোমিটার। এর ফলে যারা ভ্রমণ করতে আসবে, তাদের অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…