ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট। এই অঙ্গের কিছু পরিমাণ ক্ষতি হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই হার্ট ভালো রাখা সবথেকে বেশি প্রয়োজন। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার হার্ট সুস্থ রাখতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হার্ট ভালো রাখার জন্য নিয়মিত কিছু খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। জেনে নিন কি কি সেই খাবার-
১: টমেটোতে থাকা লাইকোপেন, ভিটামিন সি, আলফা ও বেটা কেরোটিন হার্টের সুরক্ষায় কার্যকরী।
২: ফ্ল্যাক্স সিডর থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আঁশ ও ফাইটোনিউট্রিয়েন্টস হার্ট ভালো রাখতে উপকারী।
৩: কিডনি বিনে থাকা উচ্চ পরিমাণ আঁশ হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে চমৎকার খাদ্য উপাদান।
৪: ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম ও আঁশে সমৃদ্ধ ব্রকলি হার্টের সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
৫: কমলালেবু হার্টের সুরক্ষা এক অনন্য উপাদান। কমলালেবুতে থাকা ভিটামিন সি, বেটা কেরোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও আঁশ হার্টকে সচল ও সুস্থ রাখে।
হার্ট সুস্থ রাখতে এসব খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করাটাও আবশ্যক। সঠিক সচেতনতা হার্টের বিভিন্ন অসুখ থেকে সুরক্ষা প্রদান করে আপনাকে সুস্থ রাখবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…