ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : স্বাস্থ্য ক্ষতিকারক উপাদান কোলেস্টেরল এক ধরনের চর্বি যার মাত্রা শরীরে বাড়তে থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি থাকে। বর্তমান সময়ে ফাস্টফুড অর্থাৎ তেলযুক্ত খাবার এর চাহিদা এবং পরিমাণ বেশি হওয়ায় শরীরে কোলেস্টেরল বাড়ার আশঙ্কাও অনেক বেশি। আর এর কারনেই কোলেস্টেরলের সমস্যা নিয়ে কমবেশি সকলেই চিন্তিত। এই কোলেস্টেরল প্রতিরোধ কিভাবে সম্ভব তার উপায় হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু জরুরী পরামর্শ প্রদান করেছেন এবং সেগুলি যথাসম্ভব পালনের কথা জানিয়েছেন। জেনে নিন কি কি সেই কোলেস্টেরল প্রতিরোধের উপায়-
প্রথমতঃ কোলেস্টেরল প্রতিরোধের উপায় হিসেবে চিকিৎসকেরা সর্বপ্রথম হাঁটার পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কোলেস্টেরলের মাত্রা কমানোর একটি উপায় হলো পর্যাপ্ত পরিমাণ হাঁটা। কোলেস্টেরলের মাত্রা কমাতে চিকিৎসকেরা অন্তত আধ ঘন্টা প্রতিদিন হাঁটার পরামর্শ দিয়ে থাকেন। এতে কোলেস্টেরলের পরিমাণ কমে হৃদরোগ জনিত সমস্যার আশঙ্কা দূর হয়।
দ্বিতীয়তঃ কোলেস্টেরলের মাত্রা বেশি এমন ব্যক্তিকে ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। এছাড়া সেই ব্যক্তির ওজন যাতে বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে ফাস্টফুড বা তৈলাক্ত জাতীয় খাদ্য বাদ দিয়ে প্রতিদিনের খাদ্য তালিকায় ফল ও সবজি বেশি পরিমাণে রাখতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…