জীবনযাপন

চুলের সমস্যায় চিন্তিত? তবে আজ থেকেই মেনে চলবেন যে নিয়ম গুলি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : নারীর সৌন্দর্য চুলে একথা আমরা সকলেই জানি। কিন্তু ব্যস্ত জীবন যাপনে আলাদা করে চুলের যত্ন নেওয়াটা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু মনে মনে বড় চুল রাখার আশা সকলেরই থাকে। তবে শুধু ব্যস্ত জীবনযাপনই নয়, অনেক কারণে চুল বড় হতে চায় না। যেমন- খারাপ আবহাওয়া, জলের সমস্যা ও সঠিক পুষ্টি না পেলে চুল সহজে বাড়তে চায়না। এই সমস্যা সমাধানের পুষ্টি বিশেষজ্ঞরা কিছু খাবারের সন্ধান দিয়েছেন। যা সঠিকভাবে নিয়মিত খেলে সেটি চুল বৃদ্ধিতে সাহায্য করবে। জেনে নিন কি কি সেই খাবার-

প্রথমতঃ চুল বড় করার জন্য সবথেকে প্রয়োজন ভিটামিন ই’, যা ভরপুর মাত্রায় পাওয়া যায় কাঠবাদামে। প্রতিদিন ১৫ থেকে ২০ টি কাঠবাদাম খেলে এটি শরীরে ভিটামিন ই’ এর চাহিদার ৭০ ভাগ পূরণ করে থাকে।

দ্বিতীয়তঃ নিয়মিত ডিম খাওয়া চুলের পক্ষে স্বাস্থ্যকর। নিয়মিত ডিম খেলে চুল মজবুত হয়। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুল পড়া রোধ করে চুল মজবুত করতে সাহায্য করে।

তৃতীয়তঃ প্রোটিন ও ক্যারোটিনের অন্যতম উপাদান মুরগির মাংস চুল বৃদ্ধিতে সহায়ক। তাই চুলের বৃদ্ধিতে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার মুরগির মাংস খাওয়া জরুরী। এটি চুলের ৮০ ভাগ তৈরি করতে সাহায্য করে।

চতুর্থতঃ চুল পড়া প্রতিরোধ ও চুলের বৃদ্ধিতে প্রতিদিনের খাদ্য তালিকায় কুমড়োর বীজ রাখা জরুরি। কুমড়োর বীজ থাকা ভিটামিন বি’ চুলের বৃদ্ধিতে সহায়ক। এছাড়া কুমড়োর বীজের তেল চুলে পুষ্টি প্রদান করে থাকে।

পঞ্চমতঃ চুলের সঠিক পুষ্টির জন্য একটি অন্যতম উপাদান হচ্ছে আয়রন যা মটরশুটিতে সঠিক মাত্রায় পাওয়া যায়। এছাড়া মটরশুঁটিতে থাকা জিংক, কোলিন স্ক্যাল্পের সঠিকভাবে রক্ত সঞ্চালনে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026