খেলা

Ranji Trophy 2022: এই মুহূর্তের বড় খবর, বাংলা ছাড়লেন ঋদ্ধিমান সাহা, জানুন বিস্তারিত

আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়ে বর্তমানে ঋদ্ধিমান সাহা গুজরাট আমেদাবাদে অপেক্ষা করছেন ফাইনাল খেলার উদ্দেশ্যে। দীর্ঘদিন ক্রিকেট জগতের বাইরে থেকেও আইপিএলে নিজেকে দুর্দান্ত ভাবে উপস্থাপন করেছেন বাংলার এই ক্রিকেটার। দুর্দান্ত ফর্মের দিকে তাকিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল চেয়েছিল রঞ্জি ট্রফি এলিমিনেটর ম্যাচ খেলুক ঋদ্ধিমান সাহা। তবে কার্যত সেই আশা নিরাশায় পরিণত করলেন ঋদ্ধিমান সাহা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার মন্তব্য, প্রথমবার ঋদ্ধিমান সাহা রঞ্জি ট্রফি খেলবেন না জানালে তাকে পুনঃবিবেচনা করার জন্য অনুরোধ করা হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। তিনি আরও বলেন, বাংলার ক্রিকেট দল মন থেকে চেয়েছিল অভিজ্ঞ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এলিমিনেটর ম্যাচে তাদের সঙ্গী হোক। তবে ঋদ্ধিমান সাহা নাকি স্পষ্ট জানিয়েছেন তিনি বাংলার হয়ে ক্রিকেট খেলবেন না।

যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে দেওয়া এই বার্তার ঘোর বিরোধিতা করেছেন ঋদ্ধিমান সাহার ঘনিষ্ঠ মহল। ঘনিষ্ঠ সূত্রে খবর, পুরো ঘটনা ব্যাখ্যা করছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কেন বাংলার হয়ে খেললোনা ঋদ্ধিমান সাহা তা স্পষ্ট করুক সিএবি। ঘনিষ্ঠ মহলের এমন মন্তব্যে একাধিক প্রশ্ন উঠেছে সিএবি এর বিরুদ্ধে। তবে কি লোক চক্ষুর আড়ালে ঋদ্ধিমান সাহার সাথে কোনরকম সমস্যায় জড়িয়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন? এই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে।

আপনাদের জানিয়ে রাখি, আগামী কাল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলার ক্রিকেট দল। আগামী ৬ জুন ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026