নয়ডা স্থিত ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড Wroley একসাথে তিনটি ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে দিয়েছে। এই তিনটি ইলেকট্রিক স্কুটারের নাম যথাক্রমে Wroley Mars, Platina , Posh। এই তিনটি একেবারে বাজেট রেঞ্জের ইলেকট্রিক স্কুটার হতে চলেছে। ৬৬,০০০ টাকার রেঞ্জ থেকে এই স্কুটারের দাম শুরু হচ্ছে এবং এই ইলেকট্রিক স্কুটার আপনাকে ৯০ কিলোমিটারের সর্বাধিক রেঞ্জ দেবে।
এই তিনটি স্কুটারে আপনি পাবেন ডিজিটাল ডিসপ্লে, রিভার্স মোড, অ্যান্টি থেফট অ্যালার্ম, পার্কিং মোড, অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেকের মত অত্যাধুনিক ফিচার। বিশেষত এই তিনটি ইলেকট্রিক স্কুটার লো স্পিড ইলেকট্রিক স্কুটার এবং এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করানোর দরকার নেই।
এই তিনটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবথেকে সস্তা হলো এটি এবং এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ৬৬,০০০ টাকা। এই স্কুটারে আপনারা পাচ্ছেন ৪টি রঙের বিকল্প এবং ৪০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি। সর্বাধিক চার্জ দিলে এই স্কুটার ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এই ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড ২৫ কিলোমিটারের।
এই রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের মধ্যে এটি দ্বিতীয় এবং এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭৩,৭০০ টাকার কাছাকাছি থাকবে ( এক্স শোরুম দাম )। এখানে আপনাকে ৬০ ভোল্টের ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হবে। ফুল চার্জ থাকলে এই ইলেকট্রিক স্কুটার সর্বাধিক ৯০ কিলোমিটার চলতে পারবে এবং এই স্কুটারের সর্বাধিক স্পিড ২৫ কিমি প্রতি ঘন্টা।
এই ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির সবথেকে প্রিমিয়াম রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস ৭৮,১০০ টাকা। এই স্কুটারের লুক অনেকটাই ভেস্পা স্কুটারের মতোই। এই স্কুটারে ৬টি আলাদা আলাদা রঙের অপশন আছে এবং এই ইলেকট্রিক স্কুটারে আপনার জন্য থাকছে ৬০ ভোল্টের ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারী। কোম্পানি দাবি করছে, এই ইলেকট্রিক স্কুটার সর্বাধিক ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে ফুল চার্জ দিলে এবং এই স্কুটারের টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…