খেলা

WTC Final: টেস্ট বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে, দেখে নিন পয়েন্টস টেবিলে কোহলিদের অবস্থান

বর্ডার-গাভাস্কর ট্রফির যাত্রাটা দুর্দান্ত হলেও ভারতীয় দলের মূল লক্ষ্য এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলা। চলতি বছরেই বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সেখানে পৌঁছাতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে এখন থেকে গুনে গুনে পদক্ষেপ ফেলতে হবে। কারণ চলতি সিরিজে একটি ম্যাচেও পরাজিত হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর হিসাব যথেষ্ট কঠিন হবে রোহিত শর্মাদের জন্য। এদিন প্রথম টেস্ট ম্যাচে ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্তমানে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে কোন সমীকরণে চলতে হবে ভারতের চলুন জেনে নেওয়া যাক-

সিরিজের প্রথম ম্যাচে জয়ের সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের নম্বর গিয়ে দাঁড়িয়েছে ৬১.৬৭ তে। অন্যদিকে এই তালিকার শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ৭০.৮৩ শতাংশ নম্বর। ন্যূনতম ৬২.৫০ শতাংশ নম্বর অর্জন করতে ভারতকে সিরিজের বাকি থাকা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিততেই হবে। যদি ভারত এমনটা করতে পারে তবে এই তালিকার তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে দেওয়া সম্ভব হবে।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত চার ম্যাচের টেস্ট সিরিজে বাকি থাকা সবকটি ম্যাচ ভারত জিতলে দলের সেরা সম্ভাব্য নাম্বারের শতাংশ হবে ৬৮.০৬। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া। এদিকে অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মার দল যদি অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের সিরিজে ক্লিন সুইপ করে, তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৫৯.৬৪ তে নেমে আসবে।সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর দরজা খুলে যাবে শ্রীলংকার জন্য। কারণ, আসন্ন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে যদি লংকান বাহিনী দুটি টেস্টই জিতে যায় তবে তাদের পয়েন্ট শতাংশ গিয়ে দাঁড়াবে ৬১.১-এ। স্বাভাবিকভাবে তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026