টেক বার্তা

এক চার্জেই চলবে ৮০০ কিলোমিটার! বছরের শেষে সেরা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল শাওমি

নতুন বছরের আগেই গ্রাহকদের জন্য দারুন উপহার নিয়ে এলো চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। তবে এবার গ্রাহকদের জন্য কোন নতুন স্মার্টফোন নয়, বরং বাজারের সেরা ইলেকটিক গাড়ি লঞ্চ করে গ্রাহকদের অবাক করে দিল চীনা এই সংস্থাটি। আজ অর্থাৎ ২৮শে ডিসেম্বর ইভি টেকনোলজি লঞ্চ ইভেন্টে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি SU7 আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেছে শাওমি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, শাওমি SU7 ইলেকট্রিক গাড়িতে কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমে যদি শাওমির এই ইলেকট্রিক গাড়ির ডিজাইন সম্পর্কে বলি, তবে এটি মূলত স্পোর্টস কার হিসেবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি স্পোর্টস কার পছন্দ করেন, তাদের কথা বিবেচনা করে প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে শাওমি। আমরা আপনাদের বলি, শাওমি SU7 দুই ধরনের কনফিগারেশনে তাদের গাড়ি লঞ্চ করেছে। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে ৭৩.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং এর টপ-লাইন ভ্যারিয়েন্টে ১০১ কিলোওয়াট ব্যাটারি প্যাক সহ গাড়ি লঞ্চ করেছে শাওমি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, শাওমের প্রথম ইলেকট্রিক গাড়ির টপ ভ্যারিয়েন্টের গাড়িটি সিঙ্গেল চার্জে ৮০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। তাছাড়া এই গাড়িটি সর্বোচ্চ ২৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। এখানেই শেষ নয়, ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে শাওমির এই গাড়িটি সময় নেবে মাত্র ১০.৬৭ সেকেন্ড।

শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি উন্মোচন অনুষ্ঠানে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের শেষের দিকে V8 নামে গাড়িটির একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। যাতে থাকবে ১৫০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যেটি ১,২০০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে অনুমান করেছেন কোম্পানিটির কর্মকর্তারা। এছাড়া, শাওমি SU7 গাড়িটি খুব শীঘ্রই বিক্রির জন্য চীনা বাজারে উপলব্ধ হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026