ভারতের বাজারে এই মুহূর্তে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক স্কুটার এবং বাইকের চাহিদা। বিগত এক বছরে সব প্রকারের জ্বালানির তেলের গাড়ি বিক্রি কমেছে প্রায় ১০ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে গাড়ি নির্মাণ সংস্থাগুলি নিজেদের ধারাবাহিকতা ভেঙে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। ইতিমধ্যে ভারতের বাজারে TVS, Hero, Bajaj সহ একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক স্কুটার বিক্রি শুরু করেছে। শুধু তাই নয়, গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এইসব ইলেকট্রিক স্কুটার।
এবার ধারাবাহিকতা ভেঙে সেই তালিকায় যুক্ত হতে চলেছে জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Yamaha। গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে জানা যাচ্ছে, নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে এই জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থাটি। সর্বাধিক বিক্রি হওয়া স্কুটারের তালিকায় নিজেদের নাম লেখাতে এখন প্রস্তুত এই গাড়ি নির্মাণ সংস্থাটি। যদিও জাপানি এই সমস্ত তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে Yamaha তাদের প্রথম স্কুটারের ডিজাইন বাজারে প্রাপ্ত আর পাঁচটা স্কুটারের থেকে সম্পূর্ণ আলাদা করবে বলে মনে করা হচ্ছে।
কিলার লুকের পাশাপাশি তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারে সমস্ত প্রকার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যাবে বলেও মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ইয়ামাহা তার ইলেকট্রিক স্কুটারে 5 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারে। যা একবার চার্জে ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে। যদিও এই মাইলেজ নির্ভর করবে সম্পূর্ণ ড্রাইভিং-এর উপর। দাবি করা হচ্ছে, শক্তিশালী এই ব্যাটারী প্যাকটি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৬ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
এছাড়া যদি সময়ের সেরা এই স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে নিরাপত্তার জন্য ABS এবং ডিস্ক ব্রেক অপশন দেওয়া হবে। এছাড়াও মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লো ব্যাটারি ইন্ডিকেটর, সার্ভিস ইন্ডিকেটরের মত অত্যাধুনিক বৈশিষ্ট্য দেখা যাবে। ইয়ামাহার নতুন এই ইলেক্ট্রিক স্কুটারটি ২০২৫ সাল নাগাদ ১ লাখের কম মূল্যে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…