টেক বার্তা

নতুন রূপে ফিরছে Yamaha RX 100, গরীব মানুষের মিনি বুলেট, জেনে নিন কবে লঞ্চ

ইয়ামাহা আরএক্স ১০০ কে না চেনেন? আগেকার দিনে এই বাইককে নিয়ে আলাদাই উদন্মাদনা ছিল। এই বাইকটি তার দুর্দান্ত পারফরমেন্স এবং পাওয়ারফুল পিকআপের জন্য খুব লোকপ্রিয় হয়েছিল। জনপ্রিয় হলেও ১৯৯৬ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এই বাইকের উৎপাদন। বিপুল সংখ্যক গ্রাহক এখনও এই বাইকটি ভারতের বাজারে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কোম্পানি এমন বাইক আনতে চলেছে বলেও মাঝেমধ্যে শোনা যাচ্ছে।

এখন সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই বাইকটির প্রত্যাবর্তন সম্পর্কে অনেক কিছু নাকি স্পষ্ট হয়েছে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কোম্পানি বিশ্বাস করে যে ভারতীয় বাজারে এখনও এই বাইকের ভক্ত রয়েছেন। এমন পরিস্থিতিতে কোম্পানি এই বাইকের নতুন মডেল নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে কতদিনে এটি চালু হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। লঞ্চ হতে হয়তো আরও একটু সময় লাগতে পারে। তবে ভারতীয় নতুন ইয়ামাহা আরএক্স ১০০-এর নতুন মডেল দেখতে পাওয়ার সম্ভাবনা ক্রমে বাড়ছে।

ইয়ামাহা ইন্ডিয়ার চেয়ারম্যান ইশিন চিহানা এর আগে জানিয়েছিলেন, ইয়ামাহা আরএক্স ১০০ ভারতের জন্য একটি বিশেষ মডেল এবং এর স্টাইলিং, হালকা ওজন, শক্তি, সাউন্ড এটিকে জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল। ফোর-স্ট্রোক মডেলে এই জাতীয় বাইকটি পুনরায় তৈরি করার ব্যাপারে আমরাও ভাবনা চিন্তা করছি। এখনকার বাজার অনুযায়ী নতুন মডেলের বাইকটি ন্যূনতম ২০০ সিসি হওয়া দরকার।

নতুন ইয়ামাহা আরএক্স ১০০ তে আরও কিছু আধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে থাকতে পারে এলসিডি ডিসপ্লে, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার ও ঘড়ি। এছাড়াও এতে হ্যালোজেন হেডলাইট, বাল্ব টেল লাইট এবং বাল্ব টার্ন সিগন্যাল ল্যাম্প থাকবে বলে মনে করা হচ্ছে।

Saikat Sarkar

Recent Posts

IPL 2026-এ KKR-এর ভাগ্য বদলাতে পারে এই ৩ তারকা! মুম্বই ম্যাচের আগেই বাড়ছে উত্তেজনা

আইপিএল ২০২৬ শুরু হতে আর বেশি দেরি নেই। ২৮ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং…

March 28, 2026

দাম কমতেই দোকানে ভিড়! কম খরচে বেশি মাইলেজ—এই স্কুটারই এখন সবার প্রথম পছন্দ

Honda Activa 110 আবার নতুন করে বাজারে নজর কাড়ছে। কম দাম, ভালো মাইলেজ আর সহজ…

March 28, 2026

MS Dhoni: আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগে সিএসকে বড় ধাক্কা খেল, এমএস ধোনিকে নিয়ে দুঃসংবাদ এলো

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা! ভক্তরা যেখানে মাহিকে মাঠে…

March 28, 2026

সোনার দামে রোলারকোস্টার! যুদ্ধের আগুনে একদিনেই ধস—২৪, ২২ ও ১৮ ক্যারেটের নতুন রেট দেখলে মাথা ঘুরে যাবে

মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন সরাসরি প্রভাব ফেলছে আপনার সোনার দামের ওপর! একদিনেই কখনো ধস, কখনো উল্লম্ফন—এই…

March 28, 2026

ভোটের মুখে বড় বিতর্ক! ‘হাতা-খুন্তি নিয়ে বেরোন’ মন্তব্যে চাপে মমতা—কমিশনের তড়িঘড়ি রিপোর্ট তলব

ভোটের ঠিক আগে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য।…

March 28, 2026

বছরে ১৩ বার রিচার্জের ঠকবাজি বন্ধ! ৯০ দিনের প্ল্যানে Jio-Airtel এর বড় ধামাকা—কম খরচে ফুল বছর চালান

প্রতি মাসে রিচার্জ করতে করতে বিরক্ত? ২৮ দিনের প্ল্যানের ফাঁদে পড়ে অজান্তেই বছরে ১৩ বার…

March 28, 2026