নতুন অবতারে আসছে নব্বইয়ের বাদশা Yamaha RX100, জানুন নতুন ফিচার ও দাম

ভারতে হবে রাজার প্রত্যাবর্তন। ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে দমদার বাইক আবার আসবে একেবারে নতুন অবতারে। নব্বইয়ের দশকে Yamaha RX 100 ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। অসাধারণ পারফরম্যান্স এবং দ্রুত গতির কারণে এই বাইকটি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় Yamaha RX100 মানেই ছিল একটা স্টাইল স্টেটমেন্ট। তবে, নতুন বিধিনিষেধের কারণে এটিকে বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছিল। ইঞ্জিন দক্ষতা একটু কম হওয়ার কারণে এই বাইকের দূষণ মাত্রা বেশি। তাই নতুন গাইডলাইনস আসার সাথে সাথেই বাজার থেকে সরে যায় Rx100। তবে, শোনা যাচ্ছে এই আইকনিক মোটরসাইকেল আবারো আসছে ভারতে।

নতুন অবতারে RX 100

Yamaha এবারে এই আইকনিক মোটরসাইকেলটিকে নতুন অবতারে বাজারে ফিরিয়ে আনতে প্রস্তুত। নতুন RX 100-এ ৯৮cc ওয়াটার-কুলড, ৪-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকবে যা ১১bhp শক্তি এবং ১০.৩৯Nm টর্ক উৎপন্ন করবে। এই ইঞ্জিনটি ৪ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। নতুন RX 100-এ নতুন ডিজাইনের হেডল্যাম্প, শ্যাপে ফুয়েল ট্যাঙ্ক এবং অর্গানিক বডি লাইন থাকবে। এই নতুন Rx 100 বাইকে নতুন ডিজিটাল ডিসপ্লে এবং স্মার্ট নেভিগেশন প্রযুক্তিও থাকতে পারে।

লঞ্চিং ডেট এবং দাম

Yamaha RX 100-এর নতুন অবতারটি ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুতে বাজারে আসতে পারে। তবে, এর সঠিক লঞ্চের তারিখ এখনো জানায়নি কোম্পানি। তবে দাম সম্পর্কে একটা ধারণা করা যায়। যেহেতু এই বাইকে এবারে রেট্রো বাইক হিসাবে নিয়ে আসছে কোম্পানি তাই এই বাইকের দাম অন্যান্য বাইকের তুলনায় বেশি হবে। বিশেষজ্ঞদের ধারণা, এই বাইকটি দাম এর দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হতে পারে। তবে এর থেকে বেশী দাম করা হলে এই বাইক বিক্রি হবে না বললেই চলে। এর থেকে বেশী দামে আর ভালো ইঞ্জিনের বাইক পাওয়া যায়।

তাই সেক্ষেত্রে শুধুমাত্র রেট্রো ডিজাইনের বাইক এবং নাইন্টিজের ইমোশন বলে এতটা বেশি টাকা একটা ১০০ সিসির বাইকের জন্য খরচ করবেন না কেউ। আর এই বিষয়টা Yamaha কোম্পানির কর্মকর্তারাও জানেন। অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকার মধ্যেই এই বাইকের দাম হওয়ার কথা। সব শেষে বলতে গেলে, Yamaha RX 100-এর নতুন অবতারটি নব্বইয়ের দশকের উন্মাদনার পুনরুত্থান ঘটাতে পারে। এর অসাধারণ পারফরম্যান্স এবং আধুনিক ফিচারগুলি এটিকে তরুণদের মধ্যে আবারও জনপ্রিয় করে তুলতে পারে। তবে সেটা তবেই সম্ভব যদি কোম্পানি এর দাম নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়।

BharatBarta Desk

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026