টেক বার্তা

নতুন লুকে বাজারে আসছে ৯০ দশকের ঐতিহ্যবাহী বাইক YAMAHA RX100, টেক্কা দেবে বাজাজ এবং হিরোকে

নতুন লুকে বাজারে আলোড়ন সৃষ্টি করতে আসছে নতুন Yamaha RX100। ৯০ এর দশকের এই বাইকটি একটা সময় ছিল প্রত্যেকটি ভারতীয় প্রথম পছন্দ। ১০০ সিসির এই বাইক একটা সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় বাইক গুলির মধ্যে একটি ছিল। ১৯৯৬ সালে এই বাইকের শেষ প্রোডাকশন হলেও এখনও পর্যন্ত এই বাইকটি সকলের মনে জীবিত রয়েছে। ইয়ামাহা কোম্পানির এই বাইকটি বলতে গেলে একটি লেজেন্ডারি বাইক। ১৯৮৫ সালে এই বাইকের তৈরি শুরু হয় এবং ১৯৯৬ সালে এই বাইকের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তারপরে যদিও নতুন করে আর এই বাইক
তৈরি করা হয়নি।

কিন্তু জানা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই আবারো নতুন রূপে ফেরত আসতে পারে ইয়ামাহা কোম্পানির এই ঐতিহ্যবাহী বাইক। পেট্রল ইঞ্জিনের পরিবর্তে এই নতুন মডেল এ পাওয়া যাবে ইলেকট্রিক ইঞ্জিন। সম্পূর্ণ নতুনভাবে ভারতে ব্যাক করবে ইয়ামাহা কোম্পানির RX100। আগামী ২০২৫ কিংবা ২০২৬ সালে কোম্পানিটি এই বাইক লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। ১৯৭৩ সাল থেকে জাপানের এই অন্যতম বাইক নির্মাতা কোম্পানি ইয়ামাহা ভারতের বাজারে বাইক তৈরি করে আসছে। আর ৯০ দশকে লঞ্চ করা RX100 ছিল সেইসময়ের সব থেকে আইকনিক বাইক। যদিও এই বাইকটি যে ইঞ্জিনে তৈরি হয়েছিল, তা আজকের দিনে ভারতে আর চালানো যাবে না। সেই কারণেই কোম্পানি এবার নতুন রুপে নিয়ে আসতে চলেছে তাদের আইকনিক বাইকটিকে। তবে কবে এই নতুন বাইক আসবে, এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি।

তবে এই নতুন বাইক যদি আবারও বাজারে আসে তাহলে হয়তো বাজাজ এবং হিরোর মত কোম্পানিগুলি সমস্যায় পড়তে পারে। যেহেতু এই বাইকটি এমনিতেই একটি ঐতিহ্যবাহী বাইক, তাই এমনিতেই এই বাইকের একটা আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে ভারতে। তার উপর যদি ইলেকট্রিক ভার্সনে এই বাইক লঞ্চ করা হয়, তাহলে কিন্তু পাওয়া যাবে আরো নতুন কিছু ফিচার এবং তার সঙ্গেই ইয়ামাহা ব্যবহার করবে এই বাইকের সেই পুরনো জনপ্রিয়তাকে। ফলে, যে কোম্পানিগুলি আগামী ভবিষ্যতে ইলেকট্রিক মার্কেটে আগমন করার চেষ্টা করছে তাদের যে সমস্যা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026