টলিউড

Yash-Nushrat: টুইনিং পোশাকে ভ্যাকেশন মুডে যশ-নুসরাত, নেটমাধ্যমেই জানালেন নিজেদের ঘুরতে যাওয়ার কথা

শেষ কয়েক মাসে টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ-নুসরাত। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলেছে মিডিয়াতে এবং নেটদুনিয়ায়। তবে সেইসমস্ত বিষয় নিয়ে কোনদিনই প্রকাশ্যে মাথা ঘামাতে দেখা যায়নি এই তারকা জুটিকে। প্রতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে একেবারে ভ্যাকেশন মুডে পাওয়া গিয়েছে। সম্প্রতি নিজেদের এয়ারপোর্ট লুক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তারা।

কয়েকমাস আগেই ঈশানের মা হয়েছেন নুসরাত জাহান। বর্তমানে তিনি সকলের সামনে স্বীকার করে নিয়েছেন তার সন্তানের বাবা যশ দাশগুপ্তই। এমনকি তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন সেকথাও এখন অজানা নয় কারোরই। বর্তমানে নিজেদের ছেলের দেখভাল করার পাশাপাশি ফুলফর্মে শুটিং করছেন তারা। তবে এবার বছর শেষে একই ধরনের পোশাকে এয়ারপোর্টে দেখা মিলেছে এই তারকা জুটির। দুজনে একই ধরনের শীতের ফুলহাতা টি-শার্ট এবং ট্রাউজার প্যান্ট পড়েছিলেন। দুজনেরই টি-শার্টের সামনে তিনটি টেডি বিয়ারের ছবি ছিল, শুধু রং আলাদা ছিল। দুজনেই যুগে এঁটেছিলেন চশমা। তাদের দেখে স্পষ্ট ছিল এই মুহূর্তে তারা একেবারেই ভ্যাকেশন মুডে রয়েছেন।

নিজেদের একটি সেলফি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যশ দাশগুপ্ত, সেটি আবার রিপোস্ট করেছেন নুসরাত জাহান। নুসরাত জাহান নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে নিজেদের একটি ছবিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘এয়ারপোর্ট লুক’। এই ছবি পোষ্টের মাধ্যমে তারা দুজনেই তাদের ঘুরতে যাওয়ার কথা জানিয়েছেন সকলকে। তবে তারা কোথায় ঘুরতে যাচ্ছেন? ঈশানকে সাথে নিয়ে যাচ্ছেন কিনা ! সে ব্যাপারে বিশেষ কিছুই জানাননি এই জুটি।

সম্প্রতি ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’এ উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত। নুসরাত জাহান নিজের একমাত্র পছন্দকে আলাপ করিয়ে দিয়েছেন সকলের সাথে। এই শোতেই যশ দাশগুপ্ত পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি নিজে একজন ভীষণ প্রাইভেট মানুষ। নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে একেবারেই নারাজ অভিনেতা। রিল লাইফ আর রিয়েল লাইফকে একেবারেই মেলাতে রাজি নন তিনি।

সম্প্রতি এই শোতে তাদের দুজনের কথাবাত্রাতেই স্পষ্ট ছিল এই তারকা জুটির রিয়েল লাইফ কেমিস্ট্রি। নুসরাত জাহান তাদের সম্পর্কে যশ দাশগুপ্তকে কিছু ভালো কথা বলতে বললে তিনি জানিয়েছেন, বেশিরভাগ মানুষই তাদের ব্যাপারে ভালো কথা বলেন না তাহলে তিনি কীভাবে বলবেন! তবে এদিন যশ দাশগুপ্তর উপস্থিতিতেই তার প্রতি নিজের প্রেমের কথা স্বীকার করেছেন অভিনেত্রী। অবশ্য তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026