পলিটিক্স

নুসরত তৃণমূলে, আর তাকে ছেড়ে এবারে বিজেপিতে যোগ দিচ্ছেন যশ!

২১ নির্বাচনের আগে আবারও সরগরম হল টলিপাড়া। এবারে বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সূত্রের খবর মানলে বুধবার বিকেলে অভিনেতা যশ দাশগুপ্ত বিজেপিতে যোগদান করতে চলেছেন। তার পাশাপাশি সাংবাদিক বৈঠক করে বিকেল চারটে নাগাদ সবকিছু জানানো হবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) এবং মুকুল রায় (Mukul Roy)। পাশাপাশি বর্ষিয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং সৌমিলি বিশ্বাস যোগদান করতে পারেন বিজেপিতে। দিন কয়েক আগে অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) এর বিজেপিতে যোগদানের জল্পনা উঠেছিল। কিন্তু সেই দাবি তিনি নিজেই নস্যাৎ করে দিয়েছেন।

উল্লেখ্য, ভোটের আগে চলছে তুমুল দলবদল এর পালা। স্টুডিও পাড়ার অভিনেতাদের রাজনৈতিক দলে যোগদান এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। অভিনেতা সৌরভ দাস, কৌশানী মুখোপাধ্যায়, পিয়া সেন গুপ্ত যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে এসেছেন দীপঙ্কর দে, ভরত কল। এছাড়াও যোগ দিয়েছেন রশিদ খানের মেয়ে শাওনা খান। তার সঙ্গেই টেলিভিশন অভিনেত্রী লাভলী মিত্র যোগদান করেছেন তৃণমূলে। এছাড়াও টেলিভিশনের একাধিক তারকা, রনিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য এবং দিশা রায়চৌধুরী তৃণমূলে যোগদান করেছেন। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তৃণমূল নেত্রী দোলা সেন (Dola Sen) তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

অন্যদিকে স্পেশাল বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। হাওড়া শিবপুর কেন্দ্র থেকে তার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বাংলা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি নিজের হাতে লেখা বই, ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ প্রসেনজিতের হাতে তুলে দেন অনির্বাণ গাঙ্গুলী।

জানিয়ে রাখি, বাংলা টেলিভিশনের মাধ্যমে নিজের অভিনয় জগতে পদার্পণ করেছিলেন যশ দাশগুপ্ত। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে অরণ্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। তারপর পরিচালক বিরসা দাশগুপ্ত এর পরিচালিত ছবি ‘ গ্যাংস্টার ‘ এর মাধ্যমে টলিউডে ডেবিউ। গতবছর তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরাত জাহান (Nusrat Jahan) এর সঙ্গে তিনি অভিনয় করেছিলেন SOS কলকাতা ছবিতে। দিন কয়েক ধরে নুসরাত এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরগরম রয়েছে টলিপাড়া। কয়েকদিন আগে ডিকশনারি ছবির প্রিমিয়ারে একসঙ্গে এসেছিলেন যশ এবং নুসরাত। যদিও দুজনে তাদের এই সম্পর্ক অস্বীকার করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026