খেলা

IPL 2023: IPL-এ বিস্ময়কর রেকর্ড, মাত্র ১৩ বলে অর্ধশত রান করলেন যশস্বী জসওয়াল!

জীবনটা হয়তো অন্যভাবেও শুরু হতে পারতো ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়ালের। আর পাঁচটা ছেলের মত সোনার চামচ মুখে দিয়ে হয়ে উঠতে পারতেন বড়। তবে বিধাতা বোধ হয় ভাগ্য অন্যভাবে লিখেছিল। যার ফলে সোনার চামচ মুখে দিয়ে না জন্মালেও পৃথিবীর সবচেয়ে বড় লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগে সোনালী ইতিহাস লিখলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়াল। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত অর্ধশত রানের ইনিংস খেলেন তিনি।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২ গজের লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজস্থানের বিপক্ষে একপ্রকার মুখ থুবড়ে পড়ে নীতিশ রানার নাইট বাহিনী। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের ৫৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে শাহরুখ খানের দল।

তবে ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আলাদাই খেলা দেখান রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জসওয়াল। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত অর্ধশত রানের পাশাপাশি অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। তার এই অর্ধশত রানের মধ্যে তিনি ইনিংসের প্রথম ওভারে নীতীশ রানার বলে দুটি ছক্কা ও তিনটি চার সহ ২৬ রান সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় ওভারে হর্ষিত রানাকেও একটি করে ছক্কা ও চার মারেন তিনি। এরপর শার্দুল ঠাকুরের তৃতীয় ওভারে তিনটি চার মেরে ১৩ বলে ফিফটি পূর্ণ করে ইতিহাস গড়েন তিনি। উল্লেখ্য, তার এই বিধ্বংসী ইনিংসের সুবাদে আইপিএলে কে এল রাহুলের ১৪ বলে দ্রুততম অর্ধশত রানের রেকর্ড ভেঙে গেল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026