বিনোদন

তালিকায় রয়েছে বিএমডব্লিউ, টয়োটা গাড়ি, অভিনেতা যশের ব্যক্তিগত সম্পত্তির পরিমান কত?

যশ দাশগুপ্ত (yash Dasgupta)এখন অবশ্য অভিনয়ের থেকে বেশি মনোযোগ দিয়েছেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)-এর প্রতি ও ভোটের প্রচারের প্রতি। 17 ই ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীয়(Kailas vijaybargiya) এবং মুকুল রায় (Mukul Ray)-এর উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছেন যশ। অপরদিকে যশকে সৌজন্যবোধ দেখিয়ে টুইট করে অভিনেতা দেব (Dev) যশকে রাজনীতির জগতে স্বাগত জানিয়ে বলেন, আদর্শগত পার্থক্য থাকলেও যশের প্রতি তাঁর শুভেচ্ছা সবসময় থাকবে। যশ দেবের টুইটের উত্তর দিয়ে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আদর্শগত পার্থক্য থাকলেও তাঁদের দুজনের লক্ষ্য মানুষের জন্য কাজ করা।

দেব বরাবর তাঁর সৌজন্যবোধের জন্য বিখ্যাত। কিছুদিন আগেও বিজেপি নেতা সৌমিত্র খাঁ (soumitra khan) তাঁকে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra modi)-র সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু দেব সৌমিত্রবাবুকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, হলদিয়ার সভায় উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব হবে না। অপরদিকে যশ বিজেপিতে যোগ দিতেই তাঁকে ট্রোল করা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই তাঁর নারীসক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

চলতি বছরে দক্ষিণেশ্বর মন্দিরে একসঙ্গে দেখা গিয়েছিল যশ, নুসরত ও তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)-কে। এই মুহূর্তে যশ ও নুসরত সম্পর্কে রয়েছেন। এর ফলে প্রশ্ন উঠছে নুসরতের রাজনৈতিক অবস্থান নিয়ে। যশ বলেছেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে। এর মধ্যেই আবার যশকে নিজের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণের খসড়া জমা দিতে হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এখনও পর্যন্ত 2 কোটি দশ লক্ষ টাকার মালিক যশ। এছাড়াও তাঁর এলআইসি রয়েছে, পোস্ট অফিসে রয়েছে একটি অ্যাকাউন্ট এবং ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে পঞ্চাশ হাজার টাকা। এছাড়াও যশের দুটি গাড়ি রয়েছে, তার মধ্যে একটি হল 35 লক্ষ টাকার বিএমডব্লিউ এবং অপরটি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকার টয়োটা।

ইতিমধ্যেই যশের জীবনে আবার ফিরে এসেছেন পুনম ঝা (Panama jha)। অপরদিকে যশেল জীবনে নুসরতের অবস্থান এখনও রয়েছে। পুনম নাকি যশের রাজনৈতিক কাজকর্ম সামলাচ্ছেন। যশ চন্ডীতলা থেকে প্রার্থী হয়েছেন। এর মধ্যেই যশ অভিযোগ করেছেন, তাঁর প্রচারের ব্যানার এবং পোস্টার নাকি ছিঁড়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। কি জানি! যশ বোধ হয় ভাবছেন তৃণমূল কর্মীদের কাজের অভাব হয়েছে! ওদিকে এই মুহূর্তে ফেসবুক ছেয়ে গেছে যশকে নিয়ে তৈরী একটি মিমে, “চন্ডীতলা কোথায়, ও আদৌ জানে?” কিন্ত্তু, এটাও আবার প্রশ্ন উঠছে, যশকে কি চন্ডীতলার বাসিন্দারা আদৌ চেনেন?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026