নিউজ

আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে পারে এই সব রাজ্য

আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ হলুদ সর্তকতা জারি  আইএমডি-এর। পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত দু সপ্তাহ ধরে দক্ষিনবঙ্গে লাগাতার বৃষ্টি এ বছরের ঘাটতি মেটালেও ফের আরও একবার বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দেশের একাধিক রাজ্য।

এছাড়াও ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িসহ আরও একাধিক জেলায়। অন্যদিকে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিয়েছে।

সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও দুপুর থেকে মেঘলা পরিবেশ আর জলীয় আবহাওয়া আরো বেশি অস্বস্তি বাড়িয়ে তুলেছে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

এমনকি নিম্নচাপ আর ঘূর্ণাবর্তর জেরে  বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, গুজরাট, পশ্চিম রাজস্থান-সহ উত্তরবঙ্গ সিকিম, তামিলনাডু ও পুদুচেরিতে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরাখন্ডে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি,  জম্মু-কাশ্মীর, লাদাখ, চন্ডিগড়, তামিলনাডু এবং পুদুচেরিতে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026