খেলা

MS Dhoni: হলুদ জার্সিতে দেখা যেতে পারে আরও একটি আইপিএলে, জানালেন মহেন্দ্র সিং ধোনি

চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তবে চলতি আইপিএলে অধিনায়ক হিসেবে নন বরং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হওয়ার দু’দিন পূর্বে দলের দায়িত্ব তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। তবে চলতি আইপিএলে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস।

আট ম্যাচের মধ্যে ছয় ম্যাচে হেরে বর্তমানে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে চেন্নাই সুপার কিংসের। এমন পরিস্থিতিতে গতকাল চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। মূলত তার অনুরোধে ফের দলের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আজ তার নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে চেন্নাই।

দীর্ঘদিন পর আজ মহেন্দ্র সিং ধোনিকে ২২ গজের মহারণে টস করতে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। টস করার সময় উপস্থাপক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেন, আগামী দিনেও মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে হলুদ জার্সিতে? যার জবাবে এমএস ধোনি হেসে বলেছিলেন যে, “অবশ্যই, আপনি আমাকে হলুদ জার্সিতে দেখতে পাবেন।”

তবে মহেন্দ্র সিং ধোনির প্ল্যানিং একমাত্র মহেন্দ্র সিং ধোনি জানেন। হলুদ জার্সিতে আরো একটি আইপিএল খেলবেন নাকি চলতি আইপিএল তার ক্যারিয়ারের শেষ আইপিএল হতে চলেছে সেটি প্রকাশ্যে আসা এখন সময়ের অপেক্ষা। তবে চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টানা ছয় ম্যাচে জয়লাভ করে প্লে-অফে পৌঁছাবে চেন্নাই সুপার কিংস, এমনটা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Rahit Roy

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026